মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

শোকস্তব্ধ ঋতুপর্ণা

বিনোদন | EXCLUSIVE: গৌতমদা ‘ভাল থেকো’য় আমায় বেছেছিলেন, সময় দিতে পারিনি, কেঁদে ফেলে বললেন ঋতুপর্ণা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ নভেম্বর ২০২৩ ২২ : ০৬
কাঁদছে প্রকৃতি। কাঁদছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। তাঁর প্রিয় গৌতম হালদার ‘নেই’! মেনে নিতে পারছেন না কিছুতেই। কলকাতায় সদ্য পা রেখেই অঘটনের খবর। কথা বলতে গিয়ে বারেবারে গলা কেঁপেছে। আজকাল ডট ইনকে নায়িকার স্মৃতিচারণ, ‘‘আমার খুব পছন্দের একজন মানুষ। ওঁর ‘ভাল থেকো’ ছবিতে আমার নায়িকা হওয়ার কথা ছিল। সেই সময় ‘আলো’র শুট চলছিল। সময় দিতে পারিনি।’’

কান্নাভেজা গলায় জানিয়েছেন, অনুরোধ জানাতে অনেকবার প্রয়াত পরিচালক তাঁর বাড়িতে এসেছিলেন। কিছুতেই তারিখ বের করতে পারেননি নায়িকা। ফলে, দু’জনের খুব ইচ্ছে থাকলেও কাজটা আর হয়ে ওঠেনি। এরপর গৌতমবাবু বেছে নেন বিদ্যা বালনকে। কিন্তু যতবার দেখা হয়েছে ততবার ঋতুপর্ণাকে আশ্বস্ত করে বলেছেন, ‘‘তোমায় নিয়ে আরও ভাল একটা ছবি করব।’’ সেই আশা নিয়ে দিন গুণেছেন বড়পর্দার ‘দত্তা’। দিনটা আসেনি। ঋতুপর্ণার আক্ষেপ, ‘‘শহরে পা দিয়ে এমন একটা খবর শুনব, ভাবতে পারিনি। ভাবতে পারছি না গৌতমদা চলে গেলেন। আমার অপেক্ষাই সার। আর ওঁর সঙ্গে ছবি করা হল না।’’ 

পরিচালক গৌতম হালদারের পাশাপাশি ‘ব্যক্তি’ গৌতম হালদারও বড় প্রিয় তাঁর। নায়িকার কথায়, ‘‘যত বড় পণ্ডিত ততটাই মাটির কাছাকাছি। ভীষণ অমায়িক ছিলেন। ওঁর সঙ্গে কথা বলে আরাম পেতাম। নানা বিষয়ে কত জ্ঞান! কিন্তু কোনও অহঙ্কার ছিল না। খুব ভাল গাইতে পারতেন। এমন মানুষের চলে যাওয়া বিনোদন দুনিয়ার অপরিণত ক্ষতি। ওঁর শূন্যস্থান পূরণ হবে না। প্রার্থনা করি, গৌতমদা যেন ভাল থাকেন।’’ 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া