বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ এপ্রিল ২০২৪ ১৭ : ৫১
ইদ থেকে অপেক্ষা!
ইদের দিনেও সলমন খানের বাড়ির সামনে আততায়ীরা ছিল। এমনই দাবি মুম্বই পুলিশের। তারা জানতে পেরেছে, গত ১১ মাস ধরে তারা পানাভেলে একটি বাড়িতে ভাড়া ছিল। তার জন্য চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল তাদের। এতদিন ধরে সমানে তারা নজর রেখেছিল সলমনের উপরে। ২ এপ্রিল নতুন বাইক কেনে। সেটাতে চড়ে নির্দিষ্ট দিনে তারা হাজির হয় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। ৫ রাউন্ড গুলি ছোড়ে।
দীপিকার ডায়েরি
কী করে সময় কাটাচ্ছেন ‘হবু মা’ দীপিকা পাড়ুকোন? এই কৌতূহল তাঁর অনুরাগীদের। সম্প্রতি তিনি তার উত্তর দিয়েছেন। নিজের হাতে ক্রচেটে সূচ-সুতোয় কাজ করছেন। এভাবেই মাতৃত্বকালীন অবসর উপভোগ করছেন তিনি। এও জানিয়েছেন, খুব শিগগিরিই তিনি আরও কিছু নমুনা তুলে ধরতে পারবেন। এদিকে রণবীর সিং সম্প্রতি কাশীতে ফ্যাশন শো-এ যোগ দিয়েছিলেন। পরে মন্দিরে প্রার্থনা জানাতে যান। এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, ঈশ্বরের কাছে ছেলে না মেয়ে চাইলেন? নায়কের ঝটিতি জবাব, ঈশ্বরের প্রসাদ হিসেবে ভক্ত কখনও লাড্ডু বা প্যাঁড়া চান না। যেটা তাঁকে দেওয়া হয় তিনি তাতেই খুশি। অর্থাৎ, ঈশ্বর তাঁকে যা দেবেন সেটাই খুশিমনে গ্রহণ করবেন।
দেশে ফিরলেন অনুষ্কা
বিরাট শর্মার পাশে থাকতে ছেলে আকায়কে নিয়ে দেখে ফিরলেন অনুষ্কা শর্মা। আবারও তাঁকে আগের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের গ্যালারিতে দেখা যাবে। বিমানবন্দরে উপস্থিত পাপারাৎজিদের ছেলের মুখ দেখান তিনি। আন্তরিক অনুরোধ জানান, এক্ষুণি যেন ছেলের ছবি তাঁরা প্রকাশ্যে না আনেন। খুব তাড়াতাড়িই তাঁরা চারজন অনুরাগীদের দেখা দেবেন।
ফিরছে ‘বিগ বস’ ওটিটি
খবর ছিল, ‘বিগ বস’ ওটিটির তৃতীয় সিজন নাও হতে পারে। এতে ছোটপর্দার বিগ বস-এর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু অনুরাগীদের দাবিতে মত বদলাতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। খবর, ওটিটিতেও ফিরছেন সলমন খান। আনুষ্ঠান ঘোষণা করে পুরোটা জানানো হবে।
‘সিকন্দর’-এ প্রীতম
২০২৫-এর ইদ আবারও সলমন খানের। এবার তিনি দেখা দেবেন ‘সিকন্দর’ রূপে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ছবির প্রস্তুতি তুঙ্গে। সাম্প্রতিক খবর, ছবিতে সুরকারের দায়িত্ব পালন করবেন প্রীতম চক্রবর্তী। এর আগে সলমন-প্রীতম জুটি বহু হিট গান অনুরাগীদের উপহার দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি