বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: 'ফেডারেশনের আওতায় থাকলে এমন ঘটনা ঘটতো না': বকখালিতে রূপটান কর্মীর ধর্ষণকাণ্ডে মুখ খুললেন স্বরূপ বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা | ১৬ এপ্রিল ২০২৪ ০০ : ০০Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগণার বকখালির একটি হোটেলে এক মহিলা মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে প্রোডাকশান ম্যানেজারকে গ্রেফতার করেছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাহুল ঘোষ। গতকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় ওই ব্যক্তিকে ।
এই প্রসঙ্গে আজকাল ডট ইন এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তাঁর দাবি, ""খোঁজ নিয়েছি, অভিযুক্ত ব্যক্তি ফেডারেশনের সদস্য নন। তদন্ত নিজ গতিতেই এগোবে।"" তিনি আরও জানান, ""আমরা সবসময় সমস্ত শিল্পীদের বলি ফেডারেশনের সদস্যদের সঙ্গে কাজ করতে। তাহলে এরকম ঘটনা ঘটতো না। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ইন্ডাস্ট্রির শিল্পীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করি সবসময়। কিন্তু মানুষ যদি এরকম অপরিচিত মানুষের সঙ্গে কাজ করেন বিষয়টা মুশকিল হয়ে যায় আমাদের জন্য। এরকম ঘটনা তো ইন্ডাস্ট্রিকেও কালিমালিপ্ত করছে।""
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মিউজিক ভিডিওর শুটের জন্য বকখালি আসে একটি প্রোডাকশন টিম। কাজের আশায় সেই প্রোডাকশন টিমের ব্যবস্থাপনায় রাতে সেখানকার একটি হোটেলে থাকতে রাজি হন ডানলপের ওই রূপটান শিল্পী। ভোরের দিকে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই মুহূর্তে তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ইতিমধ্যেই অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট হয়েছে। অভিযোগ দায়ের হলে রাতেই গ্রেফতার হয় নরেন্দ্রপুরের বাসিন্দা রাহুল । গতকাল আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি।

এই ঘটনায় ইন্ডাস্ট্রিতে মেয়েদের সুরক্ষা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। যদিও ধৃত ব্যক্তির জবানবন্দি এখনও প্রকাশ্যে আসেনি। তদন্ত চলছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া