বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৬ এপ্রিল ২০২৪ ১৮ : ৫৭Angana Ghosh
গ্যালাক্সিতে ইউলিয়া ভান্টুর!
সলমন খানের বাড়ি লক্ষ করে গুলি ছোঁড়াকে কেন্দ্র করে গতকাল থেকেই সরগরম বলিউড। কেমন আছেন সলমন? তড়িঘড়ি গ্যালাক্সিতে এলেন অভিনেতার বহুদিনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্টুর! দুঃসময়ে পাশে থাকাই যে বন্ধুত্ব! সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি।
সলমন কেসে পুলিশের জালে দুই!
গুজরাট পুলিশে ক্রাইম ব্রাঞ্চের সহায়তায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ, গুজরাটের ভুজে সলমন খানের বাসভবনে গুলি চালানোর সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন আজ । ওই দুই ব্যক্তির নাম ভিকি গুপ্তা ও সুনীল পাল। মুম্বই পুলিশের তৎপরতায় খুশি অভিনেতার অনুরাগীমহল। তবে কে বা প্ররোচনায় ওই দুই ব্যক্তি এই কাজ করেছেন সেই নিয়ে কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি।
মুখে কুলুপ মাধুরীর !
ভাইজানের বাড়িতে গুলি! বলিপাড়ায় এটাই এখন শিরোনাম। সেই প্রসঙ্গে কী বললেন "ধক ধক গার্ল" মাধুরী দীক্ষিত ? কেরিয়ারের প্রথম দিকে বেশ কয়েকটি ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন মাধুরী। কিন্তু এই প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে টুঁ শব্দটিও করেননি তিনি। অনুরাগীরা অবশ্য মনে করছেন এই ঘটনায় মাধুরীর কী -ই বা বলার থাকতে পারে!
চোখের জলে ভাসলেন রাখি!
"আমার প্রাণ নিন আপনারা"- ইনস্টাগ্রাম লাইভ এসে চোখের জলে ভাসলেন রাখি সাওয়ান্ত। গতকাল সলমন খানের বাড়িতে হামলা নিয়ে চোখের জলে ভেসেছেন তিনি। অভিনেত্রীর কথায়, "অনেক মানুষের ভাল করেছেন সলমন। তিনি উপকারী। আপনারা ওঁকে রেহাই দিন। পরিবর্তে আমার প্রাণ নিন। " এই ঘটনায় বলিউডের তাবড় তাবড় নায়ক-নায়িকারা যখন মুখে কুলুপ এঁটেছেন, প্রতিক্রিয়া জানাতে সোশ্যাল মিডিয়ায় লাইভে এলেন বলিউডের "ড্রামাকুইন "!
এ আই-তে মজে বচ্চন :
একদিকে যখন গ্যালাক্সিতে ধুন্ধুমার এ আই-তে মজে বলিউডের "শাহেনশাহ" অমিতাভ বচ্চন! লাল ফ্রেমের কেতাদুরস্ত চশমা পড়ে দিব্যি ঘাড় নাচাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, "এ আই দুর্দান্ত! আমার স্থির চিত্রকে চলমান করে দিয়েছে অনায়াসেই।"" বর্ষীয়ান অভিনেতার কীর্তিতে হেসে খুন নেটপাড়া।
"রণলিয়া"র বিবাহবার্ষিকীর মেনুকার্ডে রাহা
ডাইনিং টেবিলের একপাশে রণবীর কাপুর অন্যপাশে আলিয়া ভাট ! মধ্যে ছোট্ট রাহা! চারপাশে মন ভাল করা সব খাবার। বলিউডের অন্যতম পাওয়ার কাপলের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এভাবেই কার্টুন-মেনু কার্ড দিয়ে শুভেচ্ছা জানালেন শেফ হর্ষ। সেই মজাদার মেনু কার্ডের স্নিপেটগুলি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। অনুরাগীরা মুগ্ধ শেফের এই ছোট্ট ও মিষ্টি আয়োজনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি