বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: টলিপাড়ায় জোর শোরগোল! ফিরছে গৌরব-অরুণিমা-অভিমন্যুর ‘কীর্তন’?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ এপ্রিল ২০২৪ ০৪ : ৫৫
বাংলা ছবির পাশে থাকতে বিনোদন দুনিয়ার মানুষদের কসুর নেই। কেউ গোয়েন্দা গল্প আনছেন। কেউ গা ছমছমে রহস্য। কেউ সম্পর্কের বুনোটে গল্প বাঁধছেন। তো কেউ সাংসারিক ছবি আঁকছেন। এই দলে অভিমন্যু মুখোপাধ্যায় আর তাঁর ছবি ‘কীর্তন’। ছবিতে উত্তর কলকাতার টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের ছবি ক্যামেরাবন্দি করেছিলেন অভিমন্যু। নতুন জুটি গৌরব চট্টোপাধ্যায়-অরুণিমা ঘোষকে উপহার দিয়েছিলেন। আর ছিলেন পরান বন্দ্যোপাধ্যায়। ত্রয়ীর রসায়ন জমজমাট। ছবি দর্শকদের পছন্দ হয়েছিল। তখনই তাঁরা ছবির সিক্যুয়েলের অনুরোধ জানিয়েছিলেন। প্রযোজনায় ক্যামেলিয়াও এরকম যে হতে পারে তার আভাস দিয়েছিল।

সোমবার টলিপাড়ায় জোর গুঞ্জন, সেই ছবিরই সিক্যুয়েল নাকি আসছে। সব ঠিক থাকলে ২১ মে ফ্লোরে যাচ্ছে প্রযোজক নীলরতন দত্তের ছবিটি। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। তাঁর সাফ জবাব, যা জানাবার প্রযোজক জানাবেন। আমার এখন কিচ্ছু বলার নেই। এদিকে প্রযোজনা পক্ষ থেকেও মুখে কুলুপ। ফলে, তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এবারেও কি গৌরব-অরুণিমার সংসারের গল্পই বলবেন পরিচালক? নাকি অন্য কিছু! নায়ক-নায়িকা কি একই থাকবে? শহরের কোন প্রান্তের গল্প ছবিতে উঠে আসবে? উত্তর-দক্ষিণ না মধ্য?

জবাব ২১ মে-তেই মিলবে। এদিন ফোনে পাওয়া যায়নি অরুণিমাকেও। তবে তিনি আগের ছবিতে চুটিয়ে অভিনয় করেছিলেন। সেই সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একদম অন্য ধারার চরিত্র। খুব চেনা মধ্যবিত্ত গৃহবধূ। দরকারে গলা তুলে শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝগড়া করে। এরকম চরিত্র এর আগে তাঁকে কেউ দেয়নি। তখনই জানিয়েছিলেন, ‘কীর্তন ২’ হলে অভিমন্যুর কাছে আবদার করবেন, যেন তাঁকেই নেওয়া হয়।













নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া