শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: বড়দের প্রণাম, ছোটদের ভালবাসা জানিয়েই পয়লায় কী করলেন মিমি?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ এপ্রিল ২০২৪ ০৫ : ১৩
বাংলার যে কোনও পরব ভীষণ মন থেকে উদযাপন করেন বরাবর। যে কোনও পুজো, উদযাপন তো আছেই। মনীষীদের জন্মদিন কিংবা অন্য ধর্মের উৎসব... মিমি চক্রবর্তীকে পাওয়া যাবে সেখানে। ১৪৩১, বাংলা নতুন বছরের ক্ষেত্রেও অন্যথা হয়নি। রবিবার সকাল সকাল উঠে স্নান সেরেছেন। রানিরঙা সালোয়ার কামিজে নিজেকে জড়িয়ে নিতেই যেন সদ্যফোটা পদ্মফুল। চুল বেয়ে তখনও ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। তিনি পুজোর থালা হাতে ঠাকুরঘরে।


View this post on Instagram





A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)



থালায় সাজানো ধূপ, প্রদীপ, ছোট্ট ঘণ্টা, ফুল। ঠাকুর ঘরে শ্বেতপাথরের সিংহাসনে লক্ষ্মী-গণেশ রাখা। তাঁদেরই আজ ভক্তিভরে পুজো করলেন। নায়িকার পায়ে পায়ে ঘুরছে তার পোষ্য। পুজো শেষে তাকে কোলে নিয়ে নতুন বছরে বড়দের প্রণাম জানিয়েছেন। ছোটদের অনেক ভালবাসা। সবার যাতে বছরটা ভাল কাটে তার শুভেচ্ছাও জানিয়েছেন। পাশাপাশি, এদিন তিনি ছবির প্রচারেও ব্যস্ত ছিলেন। ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘আলাপ’। আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ছবি। নায়কের সঙ্গে এদিন নায়িকা ভূরিভোজ সারেন প্রথম সারির হোটেলে। সামনে সাজানো যাবতীয় বাঙালি খানা। পোলাও, সাদা ভাত, লুচি দিয়ে শুরু। মাছ, মাংস, মিষ্টি হয়ে শেষপাতে দই...! মিমির খুশি দেখে কে। মিমিকে এদিন সামাজিক মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছেন ঐন্দ্রিলা সেন, যিশু-নীলাঞ্জনা সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত প্রমুখ।











নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া