শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ এপ্রিল ২০২৪ ০৮ : ০৩
মীর আফসার আলির মজ্জায় মজ্জায় এই কথাগুলো মিশে গিয়েছে। তিনি জানেন, কী ভাবে মানুষের মন ভোলাতে হয়। কখনও কটাক্ষে। কখনও রসিকতায়। কখনও বা সরাসরি আঘাত করে। তাঁর মতো মনচোরা বাংলায় সত্যিই হাতেগোনা। আর তাই রেডিও ছেড়ে যেদিন তিনি ‘গল্পদাদু’ হয়ে আসরে নামলেন শ্রোতারা গোগ্রাসে গিলল তাঁর বলা গল্প। তারই ফলপ্রকাশ শনিবার সন্ধেয়। ১৪ মাসে ১০ লক্ষ সাবস্ক্রাইবার ‘গপ্পো মীরের ঠেক’-এর। তারই উদযাপন এক অভিজাত ক্লাবে। উপস্থিত সস্ত্রীক সন্দীপ রায়, দামিণী বেণী বসু, সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, মানসী সিনহা, রজতাভ দত্ত, আরজে অয়ন্তিকা-সহ বাংলার তাবড় তারকা। সেখানেই স্বভাবসিদ্ধ রসিকতা, যেন মেয়ের বিয়ে দিয়ে উঠলেন! তারপর উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘‘খুব ইচ্ছে, দৃষ্টিহীন শিশু আর বৃদ্ধাশ্রমে গিয়ে গল্প শোনাব। যাঁদের কেউ নেই তাঁদের জন্য ‘গপ্পো মীরের ঠেক’ আছে।’’
সাল ২০২৩-এর ২৩ জানুয়ারি। মাত্র এক বছর আগের গল্প। এই দিন মেয়ের জন্মদিন। প্রতি বছর একমাত্র সন্তানকে তার বিশেষ দিনে কিছু না কিছু দেন। সেবার বলেছিলেন, এবার আর কোনও পার্থিব কিছু নয়। এমন কিছু মেয়েকে দেবেন যা তাঁর অবর্তমানেও তাঁর ছায়া হয়ে থেকে যাবে। শিল্পীরা দূরদৃষ্টি হন। তাই কি এক বছর আগেই মীর বুঝেছিলেন, কালজয়ী কিছু করতে চলেছেন? আজকাল ডট ইন প্রশ্ন রাখতেই তাঁর জবাব, ‘‘একটুও বুঝিনি। ভয় ছিল। কিন্তু কিচ্ছু করার ছিল না। রেডিও ছাড়ার পর মুহূর্ত থেকে প্রাণটা যেন গলার কাছে ঠেকেছিল। অসহ্য দমবন্ধ অবস্থা। অবসাদে ভেঙে পড়েছি। তখনই ঠিক করি কিছু করতে হবে।’’ কিন্তু কী করবেন তিনি? নিজেকে বিশ্লেষণ করে বুঝেছিলেন, তিনি খুব ভাল গল্প বলতে পারেন। তাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। সঙ্গী তাঁর অতিপরিচিত কয়েকজন।
নিজের যাত্রাপথ বর্ণনা করতে গিয়ে মীরের কটাক্ষ, ‘‘যাঁরা আমায় ভরসা করে পাশে থেকেছেন তাঁদের কাছে আন্তরিক কৃতজ্ঞ। তবে সেই সব মানুষদের ধন্যবাদ জানাব আরও বেশি করে যাঁরা ভরসা করতে পারেননি। তাঁরা ভরসা করেননি বলেই আমরা বেশি খেটেছি। এবং তার এই ফলাফল।’’ ১৪ মাসে অসংখ্য সাহিত্যনির্ভর গল্প শুনিয়েছেন। অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিত আঢ্য, সুদীপ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী এবং আরও অনেকে তাঁর গল্পের আসরে যোগ দিয়েছেন। মীরের কথায়, এঁদের অনেকে বিনা পারিশ্রমিকে কাজ করে গিয়েছেন। এই ঋণ শুধবার নয়।
২০২৪-এ ‘গপ্পো মীরের ঠেক ২’ আরও অনেক কিছু নতুন আনছে। যেমন, ২০২৪-এ ২৪টি নতুন গল্প আসছে। যার শুরু ১৩ এপ্রিল রাত ৯টায়। প্রতি শনিবারের এই আসরে শোনা যাবে উত্তরাধিকার, পদ্মানদীর মাঝি, দত্তা, বিষবৃক্ষ, কালবেলা, কাউরি বুড়ির মন্দির, আদর্শ হিন্দু হোটেল, কালপুরুষ, জয়ন্ত মানিক, চরিত্রহীন, আমি পিশাচ, দস্যু মোহন, শার্লক হোমস, পথের পাঁচালি ইত্যাদি। আর থাকবে শ্রোতাদের বাড়িতে গিয়ে গল্প শোনানো! হ্যাঁ, এটিও করতে চলেছেন মীর। ইতিমধ্যেই ১০ জন শ্রোতা নির্বাচিত। তাঁদের বাড়ি গিয়ে দলবদল নিয়ে গপ্পো শোনাবেন মীর।
ছবি: বিপ্লব মৈত্র
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি