বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: কার জন্য ন্যায় চেয়ে হাইকোর্টে আয়েশা! ‘ডক্টরেট’ সম্মান পেলেন কোন অভিনেতা?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ এপ্রিল ২০২৪ ২০ : ০৭
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

হাইকোর্টে আয়েশা!
পোষ্যের জন্য ন্যায় বিচার চেয়ে মালিক/মালকিন আদালতে পৌঁছে যেতে পারেন, তার উদাহরণ আয়েশা জুলখা। তাঁর পোষ্য সারমেয় রকি চার বছর আগে রহস্যজনক ভাবে খুন। অভিনেত্রীর এক পরিচারক রাম আন্দ্রে ২০২০ সালে সম্ভবত মেরে ফেলেছে পোষ্যটিকে। এমন সন্দেহ খোদ আয়েশার। রাম অবশ্য জানিয়েছিল, খেলতে খেলতে জলের ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কুকুরটির। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট, শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে রকিকে। পরে সেই অপরাধ স্বীকার করে রাম। কিন্তু মাত্র দু’দিন হাজতবাসের পরেই ছেড়ে দেওয়া তাকে। অখুশি আয়েশা অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

ডক্টর রাম চরণ
চেন্নাইয়ের ইউনিভার্সিটি অফ ভেলস গুণির কদর করতে জানে। প্রতিষ্ঠান এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, চন্দ্রযান প্রকল্পের অন্যতম ডক্টর পি ভিরামুথুভেলকে একই সম্মানে সম্মানিত করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের সম্মান দেওয়া নিয়ে বিশেষ অনুষ্ঠান। সেখানেই রাম চরণকে এই বিশেষ সম্মান দেওয়া হবে বলে খবর। 

বিধুর নতুন ছবি
শুন্য থেকে শুরু করছেন বিধু বিনোদ চোপড়া! যা পড়ছেন একদম ঠিক। প্রযোজক-পরিচালকের পরের ছবির নাম ‘জিরো সে স্টার্ট’। ‘১২ ফেল’ বিধুকে ফের অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ফলে, তাঁর পরের ছবি নিয়ে এখন থেকেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। তিনি জানিয়েছেন, ছবির বিষয়, ‘১২ ফেল’-এর নেপথ্য যাত্রা। কীভাবে ছবিটি তৈরি হয়েছে, কতটা ঝড় সামলে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে— সব। প্রযোজক-পরিচালকের দাবি, দর্শকের ভালবাসাই আগামী ছবি তৈরির অনুপ্রেরণা। তাঁরাই আগের ছবিটিকে সাফল্যের চুড়োয় পৌঁছে দিয়েছে। এই ছবিতেও কি বিক্রান্ত ম্যাসি থাকবেন? সে খবর এখনও জানা যায়নি। 

চকোলেটের আড়ালে!
ছেলে ইব্রাহিম আলি খান, মেয়ে সারা আলি খানকে নিয়ে গরমের ছুটিয়ে বেরিয়ে পড়লেন অমৃতা সিং। বিমানবন্দরে তাঁদের দেখেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। তখনই কাণ্ড! চকোলেটের বড় প্যাকেট দিয়ে মুখ ঢাকলেন অমৃতা। পাপারাৎজিরা হেসে খুন। ভাইরাল ভিডিও দেখে অনুরাগীদের রসিকতা, চকোলেট পছন্দ হয়েছে ম্যামের?

 









 







নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া