মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | KKR: কালিঘাটে পুজো গম্ভীরের, নাইটদের প্র্যাকটিসে ফিল্ডিংয়ে জোর

Sampurna Chakraborty | ১২ এপ্রিল ২০২৪ ০৩ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জয়ের হ্যাটট্রিকের পর চেন্নাইয়ের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে কেকেআর। এবার ঘরের মাঠে আবার ঘুরে দাঁড়ানো লক্ষ্য। মঙ্গলবার কলকাতায় ফিরলেও গত দু"দিন কোনও প্র্যাকটিস হয়নি নাইটদের। বুধবার পুরোপুরি ছুটি ছিল। বৃহস্পতিবার ইদ উপলক্ষে ছিল টিম ডিনার। শুক্রবার থেকে আবার ইডেনে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। এপ্রিলে ক্রিকেটের নন্দনকাননে পরপর পাঁচটা ম্যাচ খেলবে নাইটরা। যার শুরুটা হবে রবিবার লখনউ সুপার জায়ান্টস দিয়ে। তার আগে শুক্রবার সকালে কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন গৌতম গম্ভীর। এবার ইডেনে প্রস্তুতি শুরু করার আগে উইকেটে পুজো দেওয়া হয়। এদিন সকাল সাড়ে এগারোটা‌ নাগাদ টিম হোটেল থেকে সরাসরি মন্দিরে যান গম্ভীর। বিকেলে প্রায় তিন ঘণ্টা চলল অনুশীলন।

দু"দফায় মাঠে আসে কেকেআর দল। প্রথমে এলেন রিঙ্কু সিং সহ আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা এলেন দ্বিতীয় দফায়। নাইটদের দুর্বল জায়গা ফিল্ডিং। গত চার ম্যাচে বেশ কয়েকটা ক্যাচ ফসকে গিয়েছে। তাই এদিনের অনুশীলনে ফিল্ডিংয়ে বাড়তি নজর দেওয়া হয়েছিল। বরুণ চক্রবর্তীকে নিয়ে পড়ে থাকতে দেখা যায় রায়ান‌ টেন দুশখাতেকে। আগের দিন গুরুত্বপূর্ণ সময় ক্যাচ ফেলেন নাইট স্পিনার। তাই বাড়তি নজর দেওয়া হয়েছিল ফিল্ডিংয়ে। টানা ক্যাচ প্র্যাকটিস চলে। রমনদীপকে আলাদা ক্যাচিং অনুশীলন করাতে দেখা যায়।

আরও একটি ম্যাচে পাওয়া যাবে না নীতিশ রানাকে। হাতের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই লখনউ ম্যাচও ডাগআউটে বসেই দেখতে হবে গতবারের অধিনায়ককে। শুক্র বিকেলে কেকেআরের অনুশীলনে উপস্থিত থাকলেও নেটে পুরোদমে ব্যাট করেননি। তবে আশা করা যাচ্ছে‌, পরের ম্যাচ থেকে তাঁকে পাওয়া যাবে। নেটে নিজের মেজাজে পাওয়া যায় রাসেলকে। একের পর এক বড় শট হাঁকাতে দেখা গেল। বেশ কিছুক্ষণ ব্যাট করেন শ্রেয়স আইয়ার,‌রিঙ্কু সিং। ইডেনে এখনও উইকেটের খাতা খোলেননি স্টার্ক। সমর্থকদের সামনে ঘরের মাঠে ছন্দে ফেরার প্রস্তুতিতে মগ্ন ছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার।  
 
ছবি: অভিষেক চক্রবর্তী

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া