শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Television: প্রেম-প্রণয়ের নতুন বাঁকে বাড়ছে টিআরপি? এই সপ্তাহে বাংলা সেরা মুকুট কোন ধারাবাহিকের

নিজস্ব সংবাদদাতা | ১২ এপ্রিল ২০২৪ ০১ : ০২Angana Ghosh
নিজস্ব সংবাদদাতা: সৃজন-পর্ণার এখন সুখের সংসার। সেই সুখের জোয়ারে বাড়ছে টিআরপি। এই সপ্তাহের রেটিং চার্ট সেই কথাই বলছে। এবারেও বাংলা সেরা ‘নিম ফুলের মধু’। সব ধারাবাহিককে পিছনে ফেলে এবারেও সেরার তকমা ছিনিয়ে নিয়েছে সৃজন-পর্ণা। ছেলে-মা বৌমার সম্পর্কের টানাপোড়েন দর্শক তারিয়ে উপভোগ করছে। অন্যদিকে প্রতি সপ্তাহে গল্পে টুইস্ট রেখে এগিয়ে যাচ্ছিল জ্যাস। পরিচালকও সেরার তকমা ধরে রাখতে জগদ্ধাত্রীকে দুষ্ঠের দমন শিষ্টের পালন-এ ব্যস্ত রেখেছিলেন। সেই জোয়ারে এবার ভাঁটা। তাই বেশ কয়েকবার ‘বাংলা সেরা’ তকমা ধরে রাখলেও এবার ‘জগদ্ধাত্রী’ থমকে গিয়েছে তিন নম্বরে। টিআরপি চার্টে তার প্রাপ্ত নম্বর ৭.৫। তাহলে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল কোন ধারাবাহিক? সম্পর্কের নতুন সমীকরণে বাজিমাত করেছে রোহিত-ফুলকি জুটি। ভালবাসার দখিন হাওয়ায় ভেসে দর্শকও প্রেম-প্রণয়ের এই নতুন মোড়ে বুঁদ হয়েছে। রেটিং চার্টে ৭.৬ পেয়ে ফুলকি দখল করে নিয়েছে দ্বিতীয় স্থান। ‘ফুলকি’র সঙ্গে টক্করে না পারলেও ‘জগদ্ধাত্রী’ ধরে রাখতে পেরেছে তার পুরনো জায়গা। গতবারের মতো এবারেও ৭.৫ পেয়ে তৃতীয় স্থানে এই ধারাবাহিক।
কোর্টরুম ড্রামা ও সংসারের বিভিন্ন বাঁকে পাক খেতে খেতেও পায়ের তলায় মাটি সরতে দেয়নি ‘গীতা এল এল বি’। বরং নিজের সাহসে এগিয়ে এসেছে আরও এক ধাপ। প্রথম পাঁচে অনেকদিন থাকার পর এই সপ্তাহে উঠে এসেছে চতুর্থ স্থানে। প্রাপ্ত নম্বর ৭.০।
প্রেমিক রুবেল তো ‘বাংলা সেরা’ প্রেমিকা শ্বেতার কী অবস্থা? খুব বেশি পিছিয়ে নেই প্রেমিকের থেকে। "কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শ্বেতা-রণজয় জুটি জায়গা করে নিয়েছে পঞ্চম স্থানে। পেয়েছে ৬.৯।
এবার বাকি  আর পাঁচ ধারাবাহিকের কথা। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘কথা’ পেয়েছে ৬.৪। দীপা-অর্জুনের সুখের সংসারে আবার সিঁদুরে মেঘ। সেখানে হাজির হয়েছে পৃথা ম্যাডাম। তার মাথায় ঘুরছে নিত্যনতুন প্যাঁচ। তারই জেরে এবার ‘অনুরাগের ছোঁয়া’ খানিকটা স্বস্তিতে। গত সপ্তাহের নবম স্থান থেকে উঠে এসেছে সপ্তম স্থানে। পেয়েছে ৫.৯। ৫.৬ পেয়ে অষ্টমে ‘জল থই থই ভালবাসা’। ৫.৪ পেয়ে নবমে ‘কার কাছে কই মনের কথা’ আর দশম স্থানে ৫.২ পেয়ে নিজের জায়গা ধরে রাখতে পেরেছে ‘বঁধুয়া’।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া