বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১২ এপ্রিল ২০২৪ ০৭ : ১৬
সলমনের ইদি
এই ইদে তিনি বিশ্রামে। আগামী ইদে স্বমহিমায় ফিরতে চলেছেন সলমন খান। সেকথা ২০২৪-এর ইদে ঘোষণা করলেন। জানালেন, ‘গজনি’ ছবি-খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। প্রযোজনায় বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা। বৃহস্পতিবার ছবির নামঘোষণা করলেন, ‘সিকন্দর’। নামভূমিকায় আবারও অভিনয় করবেন তিনিই।
ভিড় সরাতে লাঠি!
ইদের চাঁদ নাকি তাঁকে দেখে হাসে! তাঁর মুখ না দেখে চাঁদ দেখেন না ভক্তরা। প্রতি বছর তাই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে লাখো ভক্তের সমাগম। তাঁদেরই লাঠিপেটা করে সরাল প্রশাসন। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটছে সলমন খানের বাড়ির সামনে। তাঁকে দেখতে অজস্র কালো কালো মাথা। যার জেরে রাস্তায় যান চলাচল বন্ধ। বেগতিক দেখে ভিড় সামলাতে বাধ্য হয়ে আসরে নামে মুম্বই পুলিশ। পিঠে লাঠির ঘা পড়তেই নিমেষে ভিড় হাল্কা।
ইদ মুবারক
খুশির ইদ পবিত্রতার প্রতীক। তাই এদিন সাদা পোশাকে শ্বেতশুভ্র শাহরুখ খান। এদিন তাঁর বাড়ি মন্নতের সামনেও জনজোয়ার। প্রত্যেকবারের মতো ছোট থেলে আব্রামকে নিয়ে বাড়ির ছাদে ওঠেন শাহরুখ খান। দুহাত দুপাশে ছড়িয়ে চেনা ভঙ্গিতে দাঁড়াতেই সমুদ্রগর্জন। এভাবেই ভালবাসা ছড়িয়ে সবাইকে সম্প্রীতির বার্তা দিলেন বাদশা খান।
সপরিবার ইদ উদযাপন
বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে ভাল বন্ধুত্ব। তাই কিরণ রাও আর দুই ছেলে জুনেইদ ও আজাদকে সঙ্গে নিয়ে ইদ উদযাপনে আমির খান। সবাই সেজেছিলেন সাদা পোশাকে। নিজের হাতে পাপারাজ্জিদের কাজু বরফি দেন তিনি।
বাগদানের দিন মৃত্যু!
অভিনেতা সুরজ মেহের বুধবার গভীর রাতে শুটিং শেষে ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ হারান। খবর, রায়পুরে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তাঁর গাড়ির। এদিন তাঁর বাগদানের দিন ছিল।
খ্যাতির লোভে বিয়ে
করেন বলিউড তারকারা। দাবি নোরা ফতেহির। তাঁর মতে, তিনি চোখের সামনে দেখেছেন, বলিউড তারকারা বিয়ের বন্ধনে বাঁধা পড়েন আখেন গুছোতে। তাঁর পরস্পরকে ব্যবহার করেন। অর্থ-প্রতিপত্তি পেলেই বিয়ে ভেঙে দেন। এই জন্যি নোরাকে কোনও পুরুষের সঙ্গে দেখা যায় না।
হচ্ছে না ‘বিগ বস’!
ইদের দিনে এমনই গুঞ্জন। ‘বিগ বস ওটিটি ৩’ নাকি নাও হতে পারে। কেন? এক, বিগ বস ১৭-এর ফলাফল খুব ভাল হয়নি। তাই চ্যানেল আরও বেশি দর্শক চেয়ে আপাতত রিয়্যালিটি শো-তেই বেশি মনোযোগী। দুই, ঘনঘন ওটিটিতে বিগ বস আসলে আকর্ষণ হারাবে। তাই এখনও সেট পড়েনি ওটিটি শো-এর।
‘ময়দান’এ স্থগিতাদেশ
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। এ দিকে কাঁটার মতো বিঁধেছে আইনি নোটিস। যা কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার প্রযোজকদের পাঠানো হয়েছে। তাঁর অভিযোগ, তাঁর লেখা গল্প ‘চুরি’ করে ছবিটি তৈরি। অভিযোগ জানিয়ে তিনি মহীশূরের একটি জেলা আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগের ভিত্তিতে ছবিমুক্তির উপর স্থগিতাদেশও জারি করে। অবশেষে ‘ময়দান’ ছবির নির্মাতারা বিবৃতিতে জানিয়েছেন, তাঁদের না জানিয়ে আদালত একপেশে নির্দেশ জারি করেছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি