শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: অনুরাগীদের নিয়ে ইদ উদযাপনে ব্যস্ত ‘সুপারম্যান’ জিৎ! সবাইকে কী ‘ইদি’ দিলেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ এপ্রিল ২০২৪ ২৩ : ৫২
আরও একবার নিজের জঁর থেকে সরছেন। আরও একবার নিজেকে পরীক্ষার আতসকাচে ফেলছেন। আরও একবার উদযাপনের দিনে অনুরাগীদের উপহার জিতের। ২০২৪-এর ইদে তিনি ‘সুপারম্যান’। অনুরাগীদের ‘ইদি’ও দিয়েছেন। কী সেটা? তাঁর আগামী ছবি ‘ব্যুমেরাং’-এর প্রথম পোস্টার লুক বৃহস্পতিবার প্রকাশ্যে। সুপারম্যানের মতোই বাইকে চেপে আকাশে উড়ছেন। দূরে আবছা হাওড়া ব্রিজ। বহুতলের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছেন তিনি। ৭ জুন মুক্তি পাচ্ছে সৌভিক কুণ্ডু পরিচালিত ছবিটি। এই ছবিতে তাঁর সঙ্গে প্রথম জুটি বাঁধছেন রুক্মিণী মৈত্র। আছেন অম্বরীশ ভট্টাচার্য, সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।

বরাবর মশালা ছবিতে স্বচ্ছন্দ থাকেন তিনি। অ্যাকশন-ইমোশনের রসায়নে জারানো তাঁর প্রতিটি ছবি। তার মধ্যেই ২০২০-তে তিনি চেনা ছক থেকে সরেছিলেন। পাভেলের ‘অসুর’ ছবিতে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন দর্শক। বাণিজ্যিক ভাবে সফল না হলেও ছবির প্রতিটি গান এবং জিতের অভিনয় প্রশংসিত। তবে তারপর থেকে সচেতন ভাবে জিৎ ভিন্ন ধারার ছবি এড়িয়ে গিয়েছেন। ফের তাঁকে এই ধারায় ফিরিয়ে এনেছেন পরিচালক সৌভিক। জিতের প্রযোজনায় তিনি ‘আয় খুকু আয়’ বানিয়েছিলেন। মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দিতিপ্রিয়া রায়। যদিও জিতকে ঠিক কী ভাবে দেখা যাবে সেটা এক্ষুণি ভাঙতে রাজি নন টিমের কেউই। তবে আজকাল ডট ইন জেনেছে, ছবিতে মজাদার গোয়েন্দা ভূমিকায় দেখা যাবে তাঁকে। আত্রেয়ী তাঁর প্রেমিকা!

জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ছাতায় জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি ছবিটি প্রযোজনা করেছেন।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া