শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | IPL 2025: মেগা নিলামে বদলাতে পারে আইপিএলের নিয়ম, আগামী সপ্তাহে বৈঠক

Sampurna Chakraborty | ১০ এপ্রিল ২০২৪ ২৩ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর থেকে বদলে যেতে পারে আইপিএলের নিয়ম। ২০২৫ আইপিএল মেগা নিলামে বড় চমক থাকতে পারে। কতজন প্লেয়ারকে রিটেন করা যাবে সেই নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইপিএলের মাঝেই দশটি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক হতে পারে। আইপিএল শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল, ফ্র্যাঞ্চাইজিগুলো বেশি ক্রিকেটার রিটেন করতে চায়। গত বছর চারজন করে রিটেন করা গিয়েছিল। একজনের জন্য "রাইট টু ম্যাচ কার্ড" ব্যবহার করতে পেরেছিল। মোট পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পেরেছিল ফ্র্যাঞ্চাইজিরা। তারমধ্যে ছিল দু"জন বিদেশি ক্রিকেটার। কিন্তু আগামী বছর মেগা নিলামের আগে আরও বেশি ক্রিকেটার রিটেন করতে চাইছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি।‌ মূলত সেই নিয়েই বোর্ডের সঙ্গে বৈঠক হবে। বারবার নিজেদের কোর টিম ভাঙতে চাইছে না দলগুলো। তাই বেশি ক্রিকেটার ধরে রাখতে আগ্রহী। তবে অনেক ফ্র্যাঞ্চাইজি এতে আপত্তি তুলেছে। তাঁদের দাবি, বছরের পর বছর নামিদামী ক্রিকেটাররা একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললে বাকিদের জনপ্রিয়তা বাড়বে কীভাবে? তাই সবার সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে নিশ্চিত কিছু জানা যাবে। ১৬ এপ্রিল বৈঠক হওয়ার কথা আছে। এর পাশাপাশি আইপিএল এগিয়ে নিয়ে আসারও ভাবনা চলছে। এই প্রসঙ্গে বোর্ডের এক সূত্র বলেন, "সবকিছুই প্রাথমিক পর্যায়ে আছে। ক্রিকেটার রিটেন করার বিষয় নিয়ে আলোচনা চলছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি আটজন ক্রিকেটার ধরে রাখতে চাইছে। এর পাশাপাশি টুর্নামেন্ট এগিয়ে নিয়ে আসার কথাও ভাবা হচ্ছে।" আগামী সপ্তাহের বৈঠকে প্লেয়ার রিটেন করা নিয়ে ঝড় উঠতে পারে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া