বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: যৌনকর্মীর পর গায়িকার ভূমিকায় আলিয়া! কোন ছবিতে? অনিল এবার গুপ্তচর

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ এপ্রিল ২০২৪ ১৯ : ২৭
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

যৌনকর্মী থেকে গায়িকা!
এভাবেই আলিয়া ভাটকে নিত্যনতুন রূপে সাজাচ্ছেন সঞ্জয় লীলা ভনশালি। ‘গঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’তে তিনি যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছেন। খবর, ভনশালির আগামী ছবিতে তাঁকে জ্যাজ গায়িকার ভূমিকায় দেখা যাবে। বিপরীতে দুই নায়ক রণবীর কাপুর, ভিকি কৌশল।

অনিল এবার গুপ্তচর
যশরাজ ফিল্মসের গুপ্তচর পরিবার ক্রমশ বাড়ছে। ‘পাঠান’, ‘টাইগার ৩’-এর পর নতুন মহিলা গুপ্তচরকে নিয়ে আসছে প্রথম সারির প্রযোজনা সংস্থা। নামভূমিকায় আলিয়া ভাট। সেই পরিবারেই নতুন সংযোজন অনিল কাপুর। খবর, তিনি নতুন ছবিতে নাকি ‘র’ চিফের ভূমিকায় অভিনয় করছেন। এবং আগামীতে এই প্রযোজনা সংস্থার স্পাই ইউনিভার্সেও নিয়মিত দেখা যাবে তাঁকে।

দিব্যেন্দু নেই!
সিরিজ "মির্জাপুর"-এ ‘মুন্না ভাইয়া’র ভূমিকাভিনেতা দিব্যেন্দু জানিয়েছেন, তিনি সিরিজের তৃতীয় কিস্তিতে থাকছেন না। একটি সাক্ষাৎকারে, অভিনেতা বিষয়টি নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তখনই তিনি জানান, তাঁর অভিনীত চরিত্রটি তাঁর ব্যক্তিত্বের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। চরিত্রটি এতটাই ধূসর যে তাঁকে ক্রমশ নেতিবাচকতার দিকে ঠেলে দিচ্ছিল। তাই তিনি আর ‘মুন্না ভাইয়া’র পুনরাবৃত্তি ঘটাতে চান না।

জোর ধাক্কা
এক দিকে হইহই করে ‘ময়দান’ প্রেক্ষাগৃহে চলছে। অন্য দিকে, বনি কাপুরকে আদালতের নির্দেশ ভেন্ডারকে ৯৬ লক্ষ টাকা দিতে হবে। এই ভেন্ডার শুটিংয়ে উপকরণ সরবরাহ করেছিলেন। তারপরে তাঁর বকেয়া পাওনা আর মেটাননি প্রযোজক। সেই অভিযোগ জানিয়ে এরপরেই ভেন্ডার আদালতের দ্বারস্থ হন। খবর, ওই অভিযোগকারী প্রযোজকের থেকে ১ কোটি টাকা পান। যা দু’বছরেরও বেশি সময় মেটাননি বনি।

খালি পায়ে পুণ্য
মঙ্গলবার গুড়ি পদওয়া উপলক্ষে খালি পায়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পৌঁছোলেন জাহ্নবী কাপুর। তবে তিনি একা পুণ্যলাভ করেননি। সঙ্গী হবু শাশুড়ি, শিখর পাহাড়িয়ার মা স্মৃতি শিণ্ডে। ভিড় এড়াতে ভোর ছ’টায় তাঁরা মন্দিরে গিয়েছিলেন। জাহ্নবীকে সাধারণ পোশাকে সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ দেখিয়েছে। বান্দ্রা থেকে মন্দির পর্যন্ত খালি পায়ে হাঁটেন তাঁরা।

১৮ বছরের দাম্পত্যে ইতি
খাতায়কলমে হয়তো বিচ্ছিন্ন নন। কিন্তু আলাদা থাকছেন অনেক দিন ধরেই। তাঁরা যে আর এক ছাদের নীচে নেই, সে খবরও কারও অজানা নয়। অবশেষে আইনি বিচ্ছেদের পথে ধনুশ-ঐশ্বর্য রজনীকান্ত। সম্প্রতি, চেন্নাইয়ের আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন তাঁরা। উভয় পক্ষের সম্মতিতেই এই বিবাহবিচ্ছেদের উদ্যোগ। খুব শিগগিরিই তাঁদের এই মামলা আদালতে উঠবে। 





                           



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া