শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ এপ্রিল ২০২৪ ০১ : ১১
কারণ? দু’বছর পরে নন্দনে অবশেষে দেখানো হচ্ছে অনীক দত্তর ছবিটি। কীভাবে ছবিটি নন্দনে জায়গা করে নিল? খবর, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ন নন্দন-এ একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। সহযোগিতায় ফিপ্রেসি ইন্ডিয়া। এই উৎসবের অন্যতম আকর্ষণ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি নিয়ে তৈরি ‘অপরাজিত’। পরিচালক এবং FFSI-এর পক্ষ থেকে প্রেমেন্দ্র মজুমদার জানিয়েছেন, ২৪ এপ্রিল নন্দন ৩-এ বিকেল ৫টায় দেখানো হবে ছবিটি। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অনীকের সঙ্গে। তিনি জানিয়েছেন, খবর ছড়াতেই খুব খুশি দর্শকেরা। তাঁরা সামাজিক মাধ্যমে এবং ব্যক্তিগত ভাবে ফোন করে পরিচালককে জানিয়েছেন, আরও একবার ছবি দেখার সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না। আপ্লুত ছবির নায়ক জীতু কমলও। তাঁর দাবি, ‘‘অনীকদা যে কত বড় যুদ্ধজয় করলেন সেটা একমাত্র তিনিই জানেন।’’
ছবি তৈরির সময় থেকেই চর্চায় ‘অপরাজিত’। ২০২২-এ ছবিমুক্তি সময় সেই চর্চা উন্মাদনায় রূপান্তরিত হয়েছিল। দর্শক মুখিয়ে ছিল নন্দনে ছবিটি দেখার জন্য। অথচ, যাঁর নামকরণ এবং ক্যালিগ্রাফিতে ‘নন্দন’-এর জন্ম সেই জন্মদাতা সত্যজিৎ রায়ের উপরে আধারিত ছবিই জায়গা পায়নি সরকারি প্রেক্ষাগৃহে! তাই নিয়ে তুমুল বাকবিতণ্ডা চলেছিল। কিন্তু কী কারণে নিষিদ্ধ ‘অপরাজিত’, কেউ জানতে পারেনি। দু’বছর পরে সেই সমস্যা কমে গেল? পরিচালকের কাছে প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। অনীক তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জবাব দিয়েছেন। বলেছেন, ‘‘আগে কেন দেখানো হয়নি, তাই নিয়ে মাথা ঘামাইনি। বাকিরা বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। নন্দনে ছবিটি দেখানো হবে জেনে ভাল লাগছে। তবে এটি FFSI দেখাচ্ছে বলেই বোধহয় কারও সমস্যা নেই।’’
সামনে লোকসভা নির্বাচন। ‘অপরাজিত’ কি তাই নন্দনে জায়গা পেল? এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন খোদ পরিচালক। তাঁর পাল্টা যুক্তি, ‘‘নানা ভাষার মোট ছ’টি ছবি দেখানো হবে। তার মধ্যে ‘অপরাজিত’ একটি। সম্ভবত সেই কারণেই হয়তো কারও চোখে সেভাবে পড়েনি!’’
খুশি ছবির অন্যতম অভিনেতা দেবাশিস রায়। তিনি সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান "সুব্রত মিত্র"র চরিত্রে অভিনয় করেছিলেন। অর্থাৎ, ছবিতে তিনি অপরাজিত রায়ের ক্যামেরাম্যান সুবীর মিত্র। তাঁর মতে, আজ তিনি যতটা অর্জন করতে পেরেছেন তার নেপথ্য অনীক দত্তর ছবির অবদান অনস্বীকার্য। দু’বছর আগে নন্দনে ‘অপরাজিত’ মুক্তি না পাওয়া যন্ত্রণা দিয়েছিল জীতুকে। এই খবর ছড়ানোর পরে তাঁর মুখেও জয়ের হাসি। বলেছেন, ‘‘এই একটি ছবি, এই চরিত্র বাঙালির মনে আমার জায়গা পাকা করে দিল। অনীকদার কাছে চিরকৃতজ্ঞ থাকব।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি