মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন, বাংলাদেশের পাবনায় নানা আয়োজন

জয়ন্ত আচার্য, ঢাকা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ এপ্রিল ২০২৪ ১৯ : ৩৬
শেষবার তিনি এসেছিলেন ১৯৬৮ সালে। তখনই বলেছিলেন, বাড়ি সংস্কারের কথা। 

পাবনার মেয়ে উপমহাদেশের সুচিত্রা সেনের ৯২তম জন্মদিন শনিবার। শহরে ঢোকার মুখে বড় রাস্তার মোড়ে তির চিহ্ন জানান দিচ্ছে, সুচিত্রা সেনের বাড়ির দিক নির্দেশ। পাবনায় যে কোনও রিকশাওয়ালাকে বললেই নিয়ে যাবে গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। এখানেই দুই বাংলা কালজয়ী নায়িকার বাড়ি। তাঁর মৃত্যুর পর একবার মাতৃভূমিতে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন সুচিত্রা-কন্যা মুনমুন সেন। কিন্তু তা সম্ভব হয়নি। শনিবার তাঁর মায়ের জন্মদিন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনার জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনা পৃথকভাবে স্মৃতি বিজরিত বাড়িতে এক স্মরণসভার আয়োজন করে।

উচ্চমধ্যবিত্ত পরিবারে জন্ম সুচিত্রা ওরফে রমার। ১৯৪৭ সালে দেশ ভাগের ক’মাস আগে বাবা করুণাময় দাশগুপ্ত পাবনার বাড়ি-ঘর, চাকরি সব ফেলে সপরিবার ভারতে চলে যান। কলকাতায় যাওয়ার বছর দু’য়েক পরেই সেখানকার বনেদি পরিবারের ছেলে দিবানাথ সেনের সঙ্গে বিয়ে রমার। ছবিতে অভিনয় শুরু পর তাঁর নাম হয় সুচিত্রা। 

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষর পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশচন্দ্র মধু বলেন, ‘‘সুচিত্রা সেনকে নিয়ে আমাদের আবেগের কমতি নেই। সবার সহযোগিতায় আমরা তাঁর বাড়ি উদ্ধার করতে পেরেছি। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমির সহায়তার তাঁর স্মৃতি ধরে রাখতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’’ 

২০১৪ সালে তাঁর জন্মদিন উপলক্ষে প্রথম সুচিত্রার বসতবাড়িটি সকলের জন্যে খুলে দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে তা দেখভাল করে পাবনা জেলা প্রশাসন। এখানেই গড়ে উঠেছে ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে বাড়ির দরজা। মূল দরজা দিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে সুচিত্রা সেনের কাট আউট। ডানদিকে কফিরঙা মহানায়িকার উজ্জ্বল আবক্ষ মূর্তি।




  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া