বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ এপ্রিল ২০২৪ ১৮ : ২৪
খেল খেল মে!
জ্যাকি শ্রফ মজা করতে ভালবাসেন। কখনও পাপারাৎজিদের সঙ্গে তাঁকে মজা করতে দেখা যায়। কখনও অনুরাগীদের সঙ্গে। তবে শুক্রবার একটু বেশিই মজা করে ফেলেছেন তিনি। তাই নিয়ে জোর চর্চা। ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছে, তিনি সেলফি তোলার সময় এক ভক্তের মাথায় আঘাত করে তাঁকে সরিয়ে দিয়েছেন। আর এক ভক্ত তাঁর কোমর জড়ালে সরাসরি জানান, নীচে কেন হাত যাচ্ছে! কাঁধে হাত রেখে ছবি তুলতে হয়। কিন্তু কিছু অনুরাগী ‘জগ্গু দাদা’র এই আচরণ মেনে নিতে পারেননি। তাঁদের ক্ষোভ, ‘‘ওই অনুরাগী কি অভিনেতার আত্মীয়? এভাবে আচরণ সবার সঙ্গে কি করা যায়!’’
প্রথম প্রধানমন্ত্রী নেতাজি!
তোলপাড় দেশ। মাথায় হাত ইতিহাসবিদদের। কঙ্গনা রানাউতের দাবি, স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসু! একথা তিনি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন। এও জানতে চেয়েছেন, আজ তিনি পরিষ্কার করে জানতে চান, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি কোথায় চলে গেলেন? নায়িকার প্রশ্ন রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছে ঐতিহাসিকদের। এর মধ্যেই বিচারপতি এম কে মুখোপাধ্যায়ের কটাক্ষ, নেতাজি একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে মনে করা হয়। কিন্তু অনেকে বিশ্বাস করেন, তিনি কোথাও হয়তো আছেন। ঠিক যেমন কঙ্গনা বিশ্বাস করেন, তিনি "ভারতের প্রথম প্রধানমন্ত্রী"!
শিয়রে নির্বাচন
চলতি বছরের লোকসভা নির্বাচন বিনোদন দুনিয়ায় গাঢ় ছায়া ফেলছে। এই নির্বাচনের জন্য ফের পিছোচ্ছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত "কাল্কি ২৮৯৮ এডি" ছবিটি। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৯ মে। খবর, নতুন তারিখের কথা খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন ছবির নির্মাতারা। সাই-ফাই ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। প্রভাস, দীপিকা ছাড়াও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন, কমল হাসানকে।
মেট গালায় নেই?
চলতি বছরের মেট গালায় নাও দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। এমনটাই শোনা যাচ্ছে বলিউডে। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি তিনি আন্তর্জাতিক মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। যদিও নায়িকার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, গর্ভধারণের কারণে নয়, তাঁর হাতের কাজ এখনও শেষ করে উঠতে পারেননি দীপিকা। তাই তিনি মেট গালার লাল কার্পেটে পা ডোবাবেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি