সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

মায়ের জন্য মনখারাপ

বিনোদন | Tollywood: তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো…. আবারও অসুস্থ হয়ে পড়লেন শ্বেতার মা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ নভেম্বর ২০২৩ ১৬ : ৫৭
ভাল নেই শ্বেতা ভট্টাচার্যের মা। অসুস্থতা পুরোপুরি কমেনি। নতুন করে কিছু সমস্যা দেখা দিয়েছে। যে কারণে নায়িকা ফের উদ্বিগ্ন। সে কথা তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক পাতা। মায়ের সঙ্গে তোলা বিজয়ার পুরনো ছবি দিয়ে লিখেছেন, ‘মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি যে আর পারছি না। তুমি ছাড়া যে আমার কেউ নেই মা।’ শ্বেতাকে সঙ্গে সঙ্গে স্বান্তনা জানিয়েছেন ছোটপর্দার আরও এক অভিনেত্রী শ্রুতি দাস। তাঁর মতে, অনেকেরই বছরটা খারাপ যাচ্ছে। তিনিও নানা সমস্যায় জর্জরিত। একই ভাবে খারাপ সময় যাচ্ছে শ্বেতার। অভিনেত্রীর মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও জানিয়েছেন শ্রুতি।

সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগের চেষ্টা করেছিল শ্বেতার সঙ্গে। তাঁকে পাওয়া যায়নি। বদলে কথা বলেছেন তাঁর জেঠতুতো দিদি তনুশ্রী ভট্টাচার্য। তাঁর কথায়, ‘‘আমরা দুই বোনই মা-অন্তপ্রাণ। মায়েদের কিছু হলে স্থির থাকতে পারি না। শ্বেতারও একই অবস্থা।’’ তিনি জানিয়েছেন, নতুন করে কিছু সমস্যা দেখা দিয়েছে। একেবারেই খেতে পারছেন না। বমিভাব রয়েছে। জলটাও তেতো লাগছে তাঁর। শরীর দুর্বল। সব মিলিয়ে আগের মতো তরতাজা নেই তিনি। ফলে, দুশ্চিন্তায় ভুগছেন শ্বেতা।



শ্বেতার মাকে চিকিৎসা করছেন ডা. ধ্রুব ভট্টাচার্য। তিনি প্রথমবারের অসুস্থতার পরে বেশ কিছু পরীক্ষা করতে দিয়েছিলেন। সেগুলো হয়েছে। খুব শিগগিরিই তাঁকে ফের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে। সেপ্টেম্বরে আচমকা অসুস্থ হয়ে পড়েন ‘যমুনা ঢাকি’র মা। প্রচণ্ড জ্বর থেকে শরীরে নানা সমস্যা। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত হয়েছিল তাঁকে। টানা অনেকগুলো দিন হাসপাতালে থাকার পরে পুজোর আগে ছাড়া পান তিনি। তারপরেই ডেঙ্গিতে আক্রান্ত হল শ্বেতার প্রেমিক অভিনেতা রুবেল দাস। হু হু করে প্লেটলেট কমে গিয়েছিল তাঁর। তিনিও পুজোর সময় হাসপাতালে ভর্তি ছিলেন। মা-প্রেমিক দু’জনকে সামলাতে গিয়ে এবছর প্রতিমার মুখ দেখতে পাননি শ্বেতা।
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া