মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Eden Tickets: টিকিট নিয়ে আবার বিক্ষোভ ইডেনের বাইরে

Sampurna Chakraborty | ০২ নভেম্বর ২০২৩ ১৫ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে সমস্যা অব্যাহত। বৃহস্পতিবার ইডেনের বাইরে বিক্ষোভে সামিল হয় একদল সদস্য। দাবি সেই একটাই। ইডেন ম্যাচের টিকিট জুটছে না। এদিন সিএবি অনুমোদিত বিভিন্ন ক্লাবের সদস্যদের টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ ভিত্তিতে টিকিট বণ্টন করা হবে। ইডেনের ১৩ নম্বর গেট থেকে টিকিট দেওয়া হয়। কিন্তু প্রচুর সদস্য টিকিট পায়নি। তাতেই তাঁরা বিক্ষোভ জানাতে শুরু করে। এবার টিকিট সংখ্যা কম থাকায় সিএবি সদস্যদের অনলাইনে টিকিট কাটার কথা জানায় সিএবি। কিন্তু অনলাইন টিকিট বুক করার পরও বেশ কিছু সদস্যা এখনও টিকিট হাতে পায়নি। সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে সদস্যরা।‌ কিন্তু বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে এখনও কোনও সদোত্তর দেওয়া হয়নি। বুধবার টিকিট কাণ্ডে ময়দান থানায় সিএবি কর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানান এক ক্রিকেট ভক্ত। বাংলার ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে টিকিট দুর্নীতির অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য সিএবি কর্তাদের ময়দান থানায় ডাকা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, সংস্থার সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি থানায় লিখিতভাবে জানিয়ে দেন, তাঁদের এর মধ্যে কোনও ভূমিকা নেই। টিকিটের গোটা বিষয়টি দেখছে অনলাইন সংস্থা এবং বিসিসিআই। তাঁকে তলব করা হলেও যাননি স্নেহাশিস গাঙ্গুলি। প্রসঙ্গত, ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচের পাঁচদিন আগে থেকেই টিকিটের কালোবাজারি শুরু হয়েছে। দু"দিন আগে ভিনরাজ্য থেকে আসা তিনজনকে গ্রেফতার করা হয়। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া