বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০২ এপ্রিল ২০২৪ ২১ : ১৭
কপিলের করোনাকাল
শো শুরু হয়েছে। কপিল শর্মা আবারও অনর্গল। এবার তিনি ফাঁস করেছেন নিজের জীবনের কথা। প্রথম সন্তানের জন্মের পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় বার গর্ভবতী তাঁর স্ত্রী গিনি চথরথ। কেন জানেন? সঞ্চালক হাসতে হাসতে জানিয়েছেন, তখন কাজ ছিল না। হাতে অখণ্ড অবসর। তাই...!
আলিয়া নেই?
কপিল শর্মা শো-এর প্রথম পর্বে সপরিবার রণবীর কাপুর হাজির। তিনি রয়েছেন। তাঁর মা নীতু সিং কাপুর, বোন ঋদ্ধিমা কাপুরও যোগ দিচ্ছেন। দেখা দেবেন না কেবল আলিয়া ভাট। কেন জানেন? কাপুর পরিবারের প্রত্যেকে এই শো-তে আসার জন্য নির্দিষ্ট পরিমাণ সাম্মানিক পেয়েছেন। একমাত্র তিনিই নাকি পাননি। আলিয়াও আসেননি।
আথিয়া গর্ভবতী?
এমনই গুঞ্জন রটেছিল। রটিয়েছিলেন তাঁর অভিনেতা বাবা সুনীল শেট্টি। নাচের একটি শো-তে তিনি সঞ্চালক ভারতী সিংকে জানিয়েছিলেন, আগামী বছর দাদু হয়ে শো-তে যোগ দেবেন। সঙ্গে সঙ্গে রটে যায়, আথিয়া গর্ভবতী। ব্যাপার বেগতিক দেখে অবশেষে মুখ খুলেছেন অভিনেতা-কন্যা। সাফ জানিয়েছেন, খবর ভুয়ো। বিয়ের মাত্র এক বছর। এখনই তিনি কোনও দায়িত্ব নিতে রাজি নন।
গানের প্রচারে
‘দুকান’ ছবিতে অরিজিৎ একটি গান গেয়েছেন। ‘মোহ না লাগে’। সেই গানের প্রচারে তিনি। জানালেন, গানটি তাঁর খুব প্রিয়। আশা, দর্শক-শ্রোতাদেরও ভাল লাগবে। পাশাপাশি, সিদ্ধার্থ গরিমার প্রথম ছবি এটি। তাই প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য অনুরাগীদের অনুরোধও করেন তিনি।
এপ্রিল ফুল বনায়া
জোরকদমে চলছে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র প্রচার। তার মধ্যে খুনসুটিতে মাতলেন অক্ষয় কুমার-টাইগার শ্রফ। পয়লা এপ্রিল আক্কিকে ‘এপ্রিল ফুল’ বানালেন পর্দার ‘ছোটে মিঞা’। অক্ষয়ের অনুপস্থিতিতে তিনি এক বোতল ঠাণ্ডা পানীয় ঝাঁকিয়ে রেখে দেন। অক্ষয় এলে তাঁকে বোতলটি খুলে দেওয়ার অনুরোধ জানান। কিছু না বুঝেই ‘বড় মিঞা’ ছিপি খুলতেই সারা মুখে ছড়িয়ে পড়ে নরম পানীয়। মজা পেয়ে হাততালি দিয়ে ওঠেন টাইগার আর তাঁর টিম!
সলমন বারটেন্ডার!
ঋদ্ধিমা কাপুরের বিয়েতে নিজের ইচ্ছেয় নাকি বারটেন্ডার হয়েছিলেন। বরযাত্রী এবং আমন্ত্রিতরা রীতিমতো উত্তেজিত। প্রত্যেকের দাবি, তাঁরা সলমনের হাত থেকেই পানীয় নেবেন। প্রথম দিকে সবটাই সুষ্ঠুভাবে হচ্ছিল। ক্রমশ বাড়তে থাকে বিশৃঙ্খলা। বাধ্য হয়ে ঋষি কাপুর সলমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি