মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-Bangladesh: রোহিতদের ম্যাচে ফেরাল স্পিনাররা, ভারতের জিততে প্রয়োজন ২৫৭ রান

Sampurna Chakraborty | ১৯ অক্টোবর ২০২৩ ১৮ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। চোটের জন্য খেলতে পারেননি অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেওয়ার দায়ভার পড়ে নাজমুল হোসেন শান্তর ওপর। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের অস্থায়ী অধিনায়ক। ১৭ বলে ৮ রান করেন। টসে জিতে ব্যাটিং নেন। শুরুটা দারুণ করে বাংলাদেশ। প্রথম উইকেটে ৯৩ রান যোগ করেন তানজিদ হাসান এবং লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সে খেলা বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার ভারতের বিরুদ্ধে বরাবরই সফল। দু'দলের শেষ সাক্ষাতে রান পান লিটন। এদিনও অর্ধশতরান করেন। ৪৩ বলে ৫১ করেন আরেক ওপেনার তানজিদ। বিশ্বকাপে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশ। জুটি ভাঙতে প্রায় ১৫ ওভার অপেক্ষা করতে হয়। শেষমেষ কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন। তানজিদের ইনিংসে ছিল ৩টি ছয়, ৫টি চার। ৭টি চারের সাহায্যে ৮২ বলে ৬৬ রান করেন লিটন। কিন্তু ওপেনাররা ফিরতেই সমস্যায় পড়ে বাংলাদেশ। বিনা উইকেটে ৯৩ রান থেকে ৪ উইকেটে ১৩৭। নবম ওভারে গোড়ালিতে চোট পেয়ে হার্দিক মাঠ ছাড়ায়, একজন বোলার কম নিয়েই খেলতে হয় রোহিতকে। তাসত্ত্বেও মাঝের অভারগুলোতে নিয়মিত উইকেট নিয়ে বাংলাদেশকে রানের পাহাড় গড়তে দেয়নি ভারতীয় বোলাররা। স্পিনাররা পার্থক্য গড়ে দেয়। নাজমুল হোসেন শান্ত (৮), মেহিদি হাসান মিরাজ (৩), তৌহিদ হৃদয় (১৬) ব্যর্থ। ছয় এবং সাত নম্বরে নেমে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান দলের দুই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মহমাদুল্লাহ। ৪৬ বলে ৩৮ করেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। অর্ধশতরানের থেকে মাত্র ৪ রান দূর থামলেন মহমাদুল্লাহ। ৪৬ রানে তাঁকে বোল্ড করেন বুমরা। নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৫৬ রান তোলে বাংলাদেশ। জোড়া উইকেট নেন বুমরা, সিরাজ, জাদেজা। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া