রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বলিউডের নয়া খবর

বিনোদন | Bollywood: দীপাবলির আগে পুত্র সন্তানের মা আকৃতি! আরিয়ানের পরিচালনায় অভিনয় করছেন ববি?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০২ নভেম্বর ২০২৩ ১৫ : ৩০
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

শাহরুখের উপহার
মধ্যরাত থেকে জন্মদিনের উদযাপন শুরু। ভক্তদের ঢল মন্নতের সামনে। দীপাবলির রাতের মতো আতসবাজি পুড়েছে। জন্মদিন উপলক্ষে যদিও কারও থেকে কোনও উপহার নেন না। কিন্তু তিনি অনুরাগীদের ‘ফেরত উপহার’ দিয়েছেন। ২ নভেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর ‘জওয়ান’। ওয়েব প্ল্যাটফর্মে আনকাট ছবি দেখতে পাবেন সবাই। সে কথা নিজেই ঘোষণা করেছেন কিং খান। ঘোষণা শুনে নতুন করে আবেগে ভেসেছেন অনুরাগীরা।

দীপাবলির আগে নতুন অতিথি
দুই থেকে তিন হলেন আকৃতি কক্কর। বৃহস্পতিবার সকালে সুখবর দিয়েছেন গায়িকা নিজে। সামাজিক পাতায় লিখেছেন, ‘দীপাবলির আগেই ঈশ্বরের আশীর্বাদ। আমরা পুত্র সন্তানের মা-বাবা হয়েছি। পরিবার, বন্ধুদের আন্তরিক ধন্যবাদ। আমাদের পাশে থাকার জন্য।’ তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকের দলকে।

জন্মদিনের শুকনো শুভেচ্ছা
এভাবে ঐশ্বর্য রাইকে শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন? একটি মনোক্রোম ছবি। তার নীচে লেখা, ‘শুভ জন্মদিন’। ছবিটি নিঃসন্দেহে খুব সুন্দর। কিন্তু এককথায় শুভেচ্ছা জানাতেই রে রে করে উঠেছেন অনুরাগীরা। তাঁরা কটাক্ষে বিদ্ধ করেছেন জুনিয়র বচ্চনকে। ৫০তম জন্মদিন বিশেষ হওয়া উচিত ছিল, একথাও সপাট লিখেছেন তাঁরা। তা হলে কি সত্যিই ভাঙন বচ্চন পরিবারে? নিন্দুকেরা নাকি এমন সম্ভাবনার কথাও রটিয়েছে।

আরিয়ানের পরিচালনায় ববি
কফি উইথ করণ ৮ শুরু থেকেই চর্চায়। প্রথম পর্বে প্রেমজীবন নিয়ে মুখ খুলে বিতর্কে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। তাঁদের মন্তব্যের জেরে দীপিকার চরিত্র নিয়ে নেটব্যবহারকারীরা অশ্লীল কটাক্ষ ছুঁড়েছেন। সেই রেশ কাটতে না কাটতেই নতুন ধামাকা। ববি দেওল আড্ডা দিতে এসে জানিয়েছেন, তিনি আরিয়ান খানের প্রথম পরিচালনায় অভিনয় করেছেন। শাহরুখ খানের বড় ছেলে সম্প্রতি সিরিজ পরিচালনায় হাত রেখেছেন। স্বাভাবিক ভাবেই সেই সিরিজ তারকাখচিত। খবর, বলিউডের তাবড় তাড়কা অভিনয় করেছেন তাতে। তালিকায় ববিও রয়েছেন। 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া