শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: শুটে পরীমণির দুপুরের খাওয়া ফাঁস! নায়িকার পাতে মাছ মিষ্টি অ্যান্ড মোর...

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০১ এপ্রিল ২০২৪ ০৪ : ৪০
পরীমণি কলকাতায়। বাংলাদেশের বহু চর্চিত নায়িকা টলিউডের ছবিতে। দেবরাজ সিনহার ‘ফেলু বক্সী’তে তিনি ‘লাবণ্য’। বিধায়ক-প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তীর নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। চরিত্র সম্বন্ধে এর বেশি মুখ খুলতে নারাজ নায়িকা। কিন্তু নানা জায়গায় তাঁর ফাঁস হওয়া ছবি বলছে‘লাবণ্য’ সম্ভবত ঘরোয়া। কারণ, তাঁকে নানা ধরনের সালোয়ার-কামিজে দেখা গিয়েছে। এমনিতেই পরীকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। তাই তিনি শহরে পা রাখতেই প্রতি মুহূর্তে পাপারাৎজিরা তাঁকে অনুসরণ করার চেষ্টা করছেন। সেই উন্মাদনা পরী বাড়িয়ে দিলেন শুটের ফাঁকে তাঁর দুপুরের খাওয়াদাওয়ার ছোট্ট ভিডিও ভাগ করে।

বড় খাওয়ার টেবিল। তাতে থরে বিথরে সাজানো সুস্বাদু রকমারি বাঙালি খানা। ভাচ, রুটি, ডাল, ভাজা, তরকারি, রকমারি মাছ তো ছিলই। ছিল চিকেন, মিষ্টি দই আর বড় বড় রাজভোগ। যা দেখে জিভ দিয়ে জল ঝরবে যে কোনও খাদ্যরসিকের। নায়িকার পাতে কী? কাঁসার থালা, কাঁসার বাটিতে খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। পাতে এতো বড় মাছের মুড়ো! এবং বাকি সব পদ। কিন্তু পরীর নজর রাজভোগের দিকে! তিনি মনের সুখের একের পর এক পর মনের সুখে খেয়ে চলেছেন। তাঁকে ঘিরে মেকআপ ম্যান, ক্যামেরাম্যান, ফ্লোর ম্যানেজার। পরীর তাতে ভ্রূক্ষেপ নেই! তিনি তখন মিষ্টিতে মজে। এও জানিয়েছেন, কলকাতার রসগোল্লা তাঁর ভীষণ প্রিয়। খেতে খেতেই ইশারায় এও জানিয়েছেন, সোমবার তিনি একসঙ্গে চারটে রাজভোগ খেয়ে ফেলেছেন!



পরী অবশ্য একা বসে খাননি। তাঁর পাশে সাদা-ধুতি পাঞ্জাবি পরে বসেছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। তাঁকেও খেতে দেখা গিয়েছে। যা দেখে মনে হয়েছে, খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হচ্ছিল। একমাত্র শিশুপুত্র পদ্মকে নিয়ে দিন কয়েক আগে শহরে পা রেখেছেন নায়িকা। বিমানবন্দরে পা দিতে না দিতেই পাপারাৎজিদের হাতে বন্দি যথারীতি। পরীও অবাক, তাঁর জন্য এত রাতে সাংবাদিকেরা বিমানবন্দরে অপেক্ষা করছেন! সেই সময় কলকাতা নিয়ে, টলিউডে প্রথম কাজ নিয়ে তিনি বলেন, ‘‘কলকাতায় ঘুরেফিরে আসি। ভালবাসি শহরটাকে। চিকিৎসার কারণে, আরও নানা কারণে আসা হয়। এবারের আসা কাজ নিয়ে। আমার বহুদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। বাংলা ছবিতে কাজ করছি। আরও বেশি উত্তেজিত।’’ ছবিতে দ্বিতীয় নায়িকার ভূমিকায় মধুমিতা সরকার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া