শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | DC-CSK: জীবনযুদ্ধের পর ক্রিকেটেও জয়ে ফিরলেন পন্থ, চেন্নাইয়ের প্রাপ্তি ধোনি

Sampurna Chakraborty | ৩১ মার্চ ২০২৪ ০৫ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জীবনযুদ্ধে জেতার পর বাইশ গজেও জয়ে ফিরলেন ঋষভ পন্থ। জোড়া হারের ধাক্কা কাটিয়ে চেন্নাই সুপার কিংসকে হারাল দিল্লি ক্যাপিটালস। রবিবার বিশাখাপত্তনামে আইপিএল জয়ীদের বিরুদ্ধে ২০ রানে জিতল সৌরভ, পন্টিংয়ের দল। ঋষভ পন্থ রানে ফিরতেই, জয়ে ফিরল দল। চলতি আইপিএলে দিল্লির প্রথম জয়। এদিন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটারের পুরনো ঝলক দেখতে পাওয়া যায়। ৩২ বলে ৫১ করেন পন্থ। তাতে ছিল ৩টি ছয়, ৪টি চার। প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে দিল্লি। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট নেন মুকেশ কুমার। মোট ৩ উইকেট পান বাংলার পেসার। ভাল বল করেন খলিল আহমেদও। জোড়া উইকেট তুলে নেন। তবে রবিবার রাতে বিশাখাপত্তনামের দর্শকদের প্রাপ্তি ধোনির ইনিংস। আধুনিক ক্রিকেটের সেরা ফিনিশারের একটা ঝলক দেখতে পাওয়া যায়। বুড়ো হাড়েও ভেল্কি। এবারের আইপিএলে প্রথমবার ব্যাট হাতে নেমেই ঝড় তোলেন। ১৬ বলে ৩৭ রানে অপরাজিত। একেই বলে মহেন্দ্র সিং ধোনি। যিনি ফুরিয়েও ফুরোবেন না। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঋষভ পন্থ। টপ থ্রি ব্যাটারের কাঁধে ভর করেই রানের পাহাড়ে পৌঁছে যায় দিল্লি। প্রথম উইকেটই ৯৩ রান তোলেন ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ। ৩টি ছয়, ৫টি চারের সাহায্যে ৩৫ বলে ৫২ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন পৃথ্বী। ২৭ বলে ৪৩ রান করে আউট হন। ইনিংসে ছিল ২টি ছয়, ৪টি চার। ওয়ান ডাউনে নেমে দুরন্ত পন্থ। শুরুটা মন্থর করলেও পরের দিকে হাত খোলেন। বাকিরা রান পায়নি। তিন উইকেট নেন মাথিশা পথিরানা। রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। ৭ রানের মধ্যে জোড়া উইকেট হারায়। ফিরে যান দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (১) এবং রাচিন‌ রবীন্দ্র (২)। দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন অজিঙ্ক রাহানে (৪৫) এবং ড্যারেল মিচেল (৩৪)। এই দু"জন প্যাভিলিয়নে ফিরতেই চেন্নাইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। রান পাননি ছন্দে থাকা শিবম দুবে (১৮)। চেন্নাইয়ের বোলিংয়ের প্রশংসা করতেই হবে। বিশেষ করে খলিল এবং মুকেশের। এক ওভারে ব্যাক টু ব্যাক বলে উইকেট পান বাংলার পেসার। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও হয়নি।

হারা ম্যাচে প্রাণ ফেরান মহেন্দ্র সিং ধোনি। "থালা" নামতেই বদলে যায় স্টেডিয়ামের রং। ঋষভদের নয়, মনে হয় চেন্নাইয়ের হোম ম্যাচ। গ্যালারিতে ওঠে ধোনির নামে ধ্বনি। এই ভালবাসার মর্যাদা দেন মাহি। প্রথম বলেই চার মেরে শুরু করেন। দ্বিতীয় বলে আউট হতে পারতেন। কিন্তু মুকেশের বলে ক্যাচ ফেলেন খলিল। তাতে উচ্ছ্বসিত বিশাখাপত্তনামের গ্যালারি। কে বলবে এটা দিল্লির হোম ম্যাচ! সংক্ষিপ্ত ইনিংসে তিনটে ছক্কা এবং চারটে চার মারেন। চতুর্থ উইকেট না পেলেও ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ম্যাচের নিষ্পত্তি করেন মুকেশ। শেষ ওভারের প্রথম দুই বলে চার এবং এক হাতে ছক্কা হাঁকান ধোনি। প্রাক্তন নেতার পুরনো ঝলক দেখা যায়। নোখিয়ার শেষ ওভারে ২০ রান তোলেন ধোনি। আট নম্বরে নেমে ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। মারকুটে ইনিংসে ছিল ৩টি ছয়, ৪টি চার। স্ট্রাইক রেট ২৩১.৩৫। এরপর হয়তো পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে আগে নামানোর কথা ভাববে সিএসকে। রবিবাসরীয় রাতের ধোনিকে দেখে একটাই প্রবাদ মনে পড়ছে, "মরা হাতির লাখ টাকা।" 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া