সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: মার্কিন মুলুকে গোটা একটা দিন কুমার শানুর নামে! কেন? জন্মদিনে ফাঁস করলেন গায়ক

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ মার্চ ২০২৪ ১৮ : ০৪
কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু। একদিনে হননি। প্রচুর ওঠাপড়া, লড়াই, চোখের জল, অপমান, লাঞ্ছনা সয়ে আজ তিনি আন্তর্জাতিক স্তরের গায়ক। শুরুতে তবলিয়া হিসেবে অনুষ্ঠানে যেতেন। বাড়িতে সাঙ্গীতিক পরিবেশ। দাদা, বাবা সবাই গুণী শিল্পী। তাঁদের গানে সঙ্গত করতেন তিনি। একদিন আচমকা এক অনুষ্ঠানে পরের শিল্পী দেরি করে আসায় ফাঁক ভরাট করেছিলেন কুমার শানু। বাকিটা ইতিহাস। ৩১ মার্চ তাঁর জন্মদিন। এদিন গায়ক জানালেন, এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর ডেটন শহর এই দিনটিকে কুমার শানু ডে হিসেবে পালন করে। এর জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সেই শহরের মেয়র মাইকেল. আর. টার্নার, সমস্ত শহরবাসী এবং বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অনুরাগীদের। তাঁর মতে, ২০০১-এর এই বিশেষ সম্মান তাঁদের জন্যই তিনি পেয়েছেন।

এই ঘটনা হয়তো অনেকেরই অজানা। এমনই আরও অনেক অজানা ঘটনা কুমার শানুর জীবনে। যেমন, তিনি এখনও পর্যন্ত ২৬টি ভাষায় গান গেয়েছেন। গানের সংখ্যা ২৫ হাজার ছুঁইছুঁই। তার মধ্যেই মনখারাপ করা ঘটনা, গায়কের অনেক গান সংরক্ষণ করা যায়নি। মুম্বইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বরাবরই দেখতেন। তার জন্য টানা ৬-৭ বছর হোটেলে গেয়েছেন। শেষে শিঁকে ছেড়ে মহেশ ভাটের ‘আশিকী’ ছবিতে। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।



এক ছবিতেই তারকা বনে যাওয়া কুমার শানু তারপরেও কোনও দিন আত্মপ্রচার করেননি। পরিশ্রম কমাননি। রেওয়াজ বন্ধ করে দেননি। এবং কখনও ব্যক্তিগত জীবন আর পেশাজীবনকে একাকার করে দেননি। যদিও তাঁকে নিয়েও একটা সময় কম চর্চা হয়নি। সে সব পেরিয়ে শিল্পীজীবন আজও সাত সুরেই বাঁধা।

  




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া