শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: অসুস্থ হাবাস, ডেপুটির অধীনেই চেন্নাই ম্যাচের প্রস্তুতি সারলেন দিমিত্রিরা

Sampurna Chakraborty | ৩০ মার্চ ২০২৪ ০০ : ০৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দু"সপ্তাহ বিরতির পর রবিবার থেকে আবার শুরু হচ্ছে আইএসএল। ১৭ দিন পরে নামবে মোহনবাগান। প্রতিপক্ষ লিগ টেবিলের তলার দিকে থাকা চেন্নাইন এফসি। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর জাতীয় দলের ম্যাচের জন্য ১৫ দিনের বিরতি ছিল। গত কয়েকদিন ধরে পুরো দল নিয়ে প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। কিন্তু চেন্নাই ম্যাচের আগে কিছুটা অস্বস্তি সবুজ মেরুন শিবিরে। শরীর ভাল নেই আন্তোনিও লোপেজ হাবাসের। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ‌হাজির ছিলেন না বাগানের হেড কোচ। প্র্যাকটিসও আসেননি। তবে রবিবার চেন্নাই ম্যাচের ডাগআউটে সম্ভবত থাকবেন বর্ষীয়ান কোচ। তাঁর ডেপুটি ম্যানুয়েল পেরেজ জানান, জ্বর, সর্দি-কাশি হয়েছে হাবাসের। চিন্তার কোনও কারণ নেই। প্রাক ম্যাচ প্রস্তুতিতে হাজির থাকতে না পারলেও বেঞ্চে হাবাসকে পাওয়ার বিষয়ে আশাবাদী বাগান শিবির। মূলত, এই গরমে অসুস্থ বোধ করছিলেন স্প্যানিশ কোচ। তাই এদিন বিশ্রাম নেন। রবিবার সাহাল আব্দুল সামাদ ছাড়া সবাইকেই পাওয়া যাবে। জনি কাউকোর হালকা সমস্যা থাকলেও খেলার জন্য ফিট। বিরতির আগে টানা জয়ের মধ্যে ছিল বাগান। মাঝের এই ব্রেকে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন হাবাসের ডেপুটি। ম্যানুয়াল পেরেজ বলেন, "বিরতিতে কোনও সমস্যা হবে না। সব জায়গায় একই জিনিস হয়। একটা ফিফা উইন্ডো থাকে। ফুটবলারদের জাতীয় দলের জন্য ছাড়তেই হয়। গত দু"তিন দিন ধরে পুরো দল নিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। তিন পয়েন্ট পাওয়ার বিষয়ে আশাবাদী।"

১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১ নম্বরে চেন্নাইন। ম্যানুয়াল মনে করেন, এখনও প্রতিপক্ষের প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে। তাই পাঞ্জাব, বেঙ্গালুরুর মতো আশা জিইয়ে রাখতে লড়াই করবে চেন্নাই। প্রথম পর্বে চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ খেলেছিলেন সাহাল। রবি সন্ধেয় হয়তো তাঁকে পাওয়া যাবে না। তবে সেই নিয়ে ভাবিত নয় বাগানের সহকারী কোচ। ম্যানুয়াল বলেন, "সাহাল খেলতে না পারলে আরও ২১জন ফুটবলার আছে। আমরা কোনও একজনের ওপর নির্ভর করি না।" সদ্য আফগানিস্তানের কাছে হেরে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। কিন্তু দীপক টাংরির দাবি, সেই হার চেন্নাই ম্যাচে কোনও প্রভাব ফেলবে না। সবকিছু ঝেড়ে ফেলে সেরাটা দেওয়ার জন্য তৈরি। দীপক বলেন, "ওটা জাতীয় দলের রেজাল্ট, ক্লাবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ক্লাবের জন্য ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি। সময় এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের মানসিকতা বদলাতে হয়।" মোহনবাগানের আটজন ফুটবলার জাতীয় দলে ছিল। সদ্য ইগর স্টিমাচের স্ট্র্যাটেজিতে খেলে ফিরেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই আবার হাবাসের ছকে খেলতে হবে। ম্যানুয়েল মনে করেন, এটা কোনও পার্থক্য গড়ে দেবে না। শনিবার বিকেলে হাবাসের ডেপুটির তত্ত্বাবধানে চূড়ান্ত প্রস্তুতি সারে কামিন্স, দিমিত্রিরা। অন্যদিকে মোহনবাগানকে আইএসএলের সেরা দল বলেন ওয়েন কয়েল। তবে হাল ছাড়ছেন না। হাবাসের দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য তৈরি। এখনও প্লে অফের আশা দেখছেন চেন্নাইন কোচ। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া