বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Salman Khan: প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের অভিনয় দেখে কী বললেন আবেগপ্রবণ সলমন!

নিজস্ব সংবাদদাতা | ২৯ মার্চ ২০২৪ ২০ : ৩০Angana Ghosh
সংবাদসংস্থা মুম্বই: প্রিয় বন্ধুকে স্মরণ করে আবেগপ্রবণ সলমন খান। বললেন, "আমার খুব কাছের মানুষ ছিলেন সতীশ"! হঠাৎ ভাইজানের স্মৃতিচারণায় আবেগে ভেসেছেন অনুরাগীরাও।
বলিউডের "টাইগার", সম্প্রতি তাঁর ভাই আরবাজ খানের প্রযোজনায় "পাটনা শুক্লা"র স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন মুম্বইয়ে। সেই ছবিতে অভিনয় করেছেন সতীশ। অনুরাগীরা মনে করছেন, সম্ভবত এটাই প্রয়াত অভিনেতার শেষ কাজ। স্ক্রিনিংয়ের সময়, "ওয়ান্টেড" অভিনেতাকে তাঁর প্রিয় বন্ধুকে স্মরণ করে আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে।
স্ক্রিনিংয়ের একটি ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে সলমনকে, সতীশ কৌশিক সম্পর্কে কথা বলার সময় আবেগপ্রবণ হতে দেখা যায়। "সতীশ জি আমার খুব কাছের বন্ধু"! ভিডিওতে এমনটাই জানিয়েছেন ইন্ডাস্ট্রির "প্রেম"! সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল মৃত্যুর আগে প্রতিটি প্রজেক্ট সম্পূর্ণ করেছিলেন সতীশ । সলমনের "কিসি কা ভাই কিসি কি জান" ছবিতেও সতীশ ছিলেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
মৃত্যুর মাত্র কয়েক মাস আগে "পাটনা শুক্লা"র শুটিং শেষ করেছিলেন। ইনস্টাগ্রামে ছবির গোটা ইউনিটের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিটি, ডিজিটালভাবে মুক্তি পেতে চলেছে। যেখানে কৌশিককে একজন বিচারকের ভূমিকায় দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রবিনা ট্যান্ডন। "পাটনা শুক্লা" ২৯ মার্চ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া