বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: আবার খলনায়ক ববি! বিয়ে না বাগদান অদিতির? কোন নায়িকা এবার গায়িকা?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মার্চ ২০২৪ ১৬ : ০৩
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

আবার খলনায়ক?
‘লর্ড ববি’ নাকি খলনায়ক মোডে! একের পর এক ছবিতে খলনায়ক তিনি। খবর, রণবীর কাপুরের সঙ্গে "অ্যানিমেল" ছবিতে দুর্দান্ত ভিলেনির পর আলিয়া কাপুরের সঙ্গে দুষ্টুমি করবেন। সব ঠিক থাকলে যশরাজ ফিল্মসের আগামী স্পাই ইউনিভার্সে আবারও খলনায়ক অবতারে ফিরছেন ববি। এই ছবিতেই আলিয়াকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। এছাড়াও, কুণাল কোহলির আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে। সহ-অভিনেতা করিশ্মা কোটাক।

নায়িকা থেকে গায়িকা
নায়িকা থেকে গায়িকা শেহনাজ গিল! আরবাজ খানের আগামী ছবি ‘দিল ক্যয়া ইরাদা তেরা’ ছবিতে প্রথম নেপথ্য গায়িকা তিনি। ছবির পরিচালনায় পটনা শুক্লা। ইতিমধ্যেই ওটিটিতে ছবির গান "দিল কেয়া ইরাদা তেরা" মুক্তি পেয়েছে। নতুন ভূমিকায় দারুণ খুশি শেহনাজ। মনোজ কুমার নাথের লেখা গানে সুর দিয়েছেন স্যামুয়েল ও আকাক্ষা। সুযোগ দেওয়ার জন্য পরিচালকের পাশাপাশি আরবাজকেও ধন্যবাদ জানিয়েছেন শেহনাজ।

বিয়ে না বাগদান?
অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ নাকি মন্দিরে সবার অলক্ষ্যে সাতপাকে বাঁধা পড়েছেন। অন্ধ্রপ্রদেশের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তেলেঙ্গানার শ্রীরঙ্গপুরম মন্দিরে শ্রী রঙ্গনায়ক স্বামীর মূর্তির সামনে হাতেগোণা কয়েকজনের উপস্থিতিতে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। ঠিক একদিন পরেই যুগলে আঙুলে নতুন আংটির ছবি ভাগ করে নিলেন। এই চিহ্ন বিয়ে না বাগদানের? আপাতত তাই নিয়েই চর্চা।

রামের ভরত কে?
নীতেশ তিওয়ারি তাঁর ‘রামায়ণ’-এর একের পর এক কুশীলবদের প্রকাশ্যে আনছেন। রাম, সীতা, রাবণ, মন্দোদরীর ভূমিকায় কারা অভিনয় করবেন ঠিক হয়ে গিয়েছে। তাঁরা যথাক্রমে রণবীর কাপুর, সাঁই পল্লবী, যশ এবং সাক্ষী তনওয়ার। এবার প্রকাশ্যে ভরত চরিত্রাভিনেতার নাম। এই চরিত্রে দেখা যাবে মারাঠি অভিনেতা আদিনাথ কোঠারি। আদিনাথ এর আগে কবীর খানের ‘৮৩’ ছবিতে দিলীপ বেঙ্গসরকারের ভূমিকায় অভিনয় করেছিলেন।

প্রকাশ্যে মুক্তির তারিখ
শ্রমদিবস অর্থাৎ ১ মে নেটফ্লিক্সে সঞ্জয় লীলা ভনশালির প্রথম সিরিজ ‘হীরামাণ্ডি’ দেখানো হবে। দক্ষিণ মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠিত একটি ড্রোন লাইট শো অনুষ্ঠানে বহুল প্রত্যাশিত শো’টির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া