বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ফিল্মফেয়ার বাংলায় ‘শেষ পাতা’র ১৫টি মনোনয়ন! ‘সেরা অভিনেত্রী’র তালিকায় গার্গী রায়চৌধুরী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মার্চ ২০২৪ ০২ : ১৫
আবেগে আপ্লুত গার্গী রায়চৌধুরী। তিনি-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়-রায়াতি ভট্টাচার্য অভিনীত ‘শেষ পাতা’ ফিল্মফেয়ার বাংলা পুরস্কার মঞ্চে ১৫টি মনোনয়ন পেয়েছে। সেই তালিকায় গার্গীরও নাম রয়েছে। সেরা অভিনেত্রী (সমালোচক) তালিকায়। সোমবার, দোলের দিন প্রকাশ্যে মনোনয়ন তালিকা। সেখানেই দেখা গিয়েছে, সেরা ছবি (সমালোচক), সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেতা (সমালোচক), সেরা সহ-অভিনেতা, সেরা চিত্রনাট্য, সেরা অরিজিনাল গল্প, সেরা চিত্রনাট্য, সেরা সংলাপ, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা সম্পাদনা-সহ ১৫টি বিভাগে মনোনয়ন পেয়েছে অতনু ঘোষের ছবিটি।



স্বাভাবিক ভাবেই খুশিতে উচ্ছ্বল অভিনেত্রী। সামাজিক পাতায় এই খবর ভাগ করে তাঁর বার্তা, তিনি আনন্দপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না। তাঁর পরিচালক, প্রযোজক, সহ-অভিনেতাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এও জানিয়েছেন, দর্শকদের ভালবাসায় ছবির এই সম্মান। অভিনেত্রীর মতো আনন্দপ্রকাশ করেছেন পরিচালক, প্রযোজকও। অতনুর পাশাপাশি প্রযোজক ফিরদৌসল হাসান ভাগ করে নিয়েছেন এই খবর।



বছরের শুরু আর বছরের শেষে পুরস্কার না থাকলে বিনোদন দুনিয়া যেন জৌলুসহীন। হাজার তারার আলোয় ভরা প্রথম সারির ব্যাঙ্কোয়েট হোটেল। সেখানে পুরস্কারের পাশাপাশি উদযাপনের আয়োজন। না হলে অভিনেতারাই বা অক্সিজেন, পরিশ্রমের উৎসাহ পাবেন কোথা থেকে? সেই কথা মাথায় রেখেই হিন্দির পরে বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আয়োজন। ২৯ মার্চ জমকালো আসর বসবে শহরের তথাকথিত তারকাখচিত হোটেলে। পুরস্কারমঞ্চে কে শেষ হাসি হাসবেন? সময় সেই উত্তর দেবে।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া