সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: শ্লীলতাহানি মামলায় ন্যায় পেলেন জেনিফার, প্রযোজক অসিতের কাছে কত টাকা দাবি করছেন?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মার্চ ২০২৪ ০০ : ২৪
কে বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? আইনের উপরে ভরসা রেখেই শেষ পর্যন্ত জিতে গেলেন অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বান্সিওয়াল। তিনি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’য় রোশন দারুওয়ালা কৌর সোধির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়। সেই তিনিই গত বছর শো ছেড়ে বেরিয়ে এসেছেন। অভিযোগ জানিয়েছেন পরিচালক অসিত মোদীর বিরুদ্ধে। অভিযোগ, বকেয়া পাওনা মেটাননি তিনি। পাশাপাশি, যৌন হয়রানিও করেছেন। তিনি আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি যৌন হেনস্থা মামলায় জয়ী হয়েছেন। প্রযোজকের হুমকিতে তিনি প্রকাশ্যে সে খবর আনতে পারেননি।

খবর জানাজানি হতেই তাঁর সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম। কতটা খুশি অভিনেত্রী? প্রশ্ন রেখেছিল তারা।

অভিনেত্রী স্বীকার করেছেন, অন্যায় ন্যায় পেল। এই জন্যই তিনি আইনের উপরে ভরসা রেখেছিলেন। আশা, তাঁর এই জয় বাকি নিপীড়িত নারীদের লড়াইয়ে উৎসাহিত করবে। এবং প্রমাণিত, তিনি সস্তার প্রচার পেতে কোনও মিথ্যে গল্প ফাঁদেননি। পাশাপাশি এও জানান, তিনি সম্পূর্ণ খুশি হতে পারেননি। কারণ, একা অসিত মোদী নন, দলে আরও দুই ব্যক্তি ছিল। তারা সোহিল রামানি এবং যতীন বাজাজ। মামলায় তাদের কোথাও উল্লেখ নেই! একই সঙ্গে অভিযুক্তকেও কোনও শাস্তি দেয়নি আদালত। তাঁর বকেয়া টাকাও এখনও পর্যন্ত হাতে পাননি।

সব মিলিয়ে জেনিফার কী পরিমাণ অর্থ পাবেন প্রযোজকের থেকে? অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বকেয়া অর্থের পরিমাণ, ২৫-৩০ লক্ষ টাকা। যৌন হেনস্থার কারণে বাড়তি ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে। তবে কবে সেই অর্থ তিনি পাবেন, জানেন না জেনিফার।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া