শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: চুপিচুপি বিয়ে সেরে ফেললেন তাপসী পান্নু! কোথায়, কার সঙ্গে সাতপাক ঘুরলেন?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ মার্চ ২০২৪ ২০ : ৪৭
বলিউড যখন রঙের উৎসবে মত্ত তখনই চুপচাপ বিয়ে সেরে নিলেন তাপসী পান্নু! খবর, উদয়পুরেই বসেছিল তাঁর বিয়ের আসর। উপস্থিত কেবল অনুরাগ কাশ্যপ আর কণিকা ধিঁলো। ১০ বছরের প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গেই সাতপাক ঘুরেছেন তিনি। অথচ, দিন কয়েক আগেও বিয়ের খবর ফাঁস হওয়ায় বিরক্তি প্রকাশ করেন নায়িকা। বলিউড বুঝতেই পারেনি, তাঁর আসল ‘মনমর্জিয়া’!

বিয়ের পর সবাইকে নিয়ে একটি সেলফি তোলেন পাভেল গুলাটিয়া। ছবিতে আকাশী নীল লেহেঙ্গা-চোলিতে সুন্দরী তাপসী। সঙ্গে মানানসই ছিমছাম গয়না। ম্যাথিয়াস কালো ব্লেজারে সুপুরুষ। আলো দিয়ে সাজানো হোটেলের সিঁড়ি। সেখানে উপস্থিত নবদম্পতি। সঙ্গী তাপসীর বোন শগুন পান্নু, তুতো বোন ইভানিয়া পান্নু, ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা অভিলাশ থাপলিয়াল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ শেট্টি। সবাইকে নিয়ে সেলফি তুলে পাভেল বিবরণীতে লিখেছেন, ‘আমরা কোথায়? কেউ জানে না!’ ছবি বাগ করে নিতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের বানভাসি। সেখানে বহু জন জানিয়েছেন, তাঁরা জানেন, কোথায় সবাইকে নিয়ে সেলফি তুলেছেন গুলাটিয়া।



জানা গিয়েছে, তাপসী চাননি তাঁর বিয়ে তারকাখচিত হোক। তাঁর বিয়েতে বহুজন উপস্থিত থাকুন। নিরালায়, নিভৃতে ১০ বছরের পুরনো সঙ্গীকেই নিজের করে পেতে চেয়েছেন তিনি। তাই বলিউড থেকে মাত্র তিন জন তাঁর বিয়েতে এসেছিলেন। অনুরাগ, যিনি তাপসীকে ‘মনমর্জিয়া’, ‘দোবারা’য় পরিচালনা করেছিলেন। তাপসীর ‘ষান্ড কি আঁখ’ ছবির প্রযোজক তিনি। আর ছিলেন পাভেল। তিনি ‘দোবারা’ আর ‘থাপ্পড়’-এ নায়িকার সহ-অভিনেতা। এবং কণিকা। তিনি তাপসীর একাধিক ছবির লেখিকা। কণিকা বিয়েতে প্যাস্টেল সাজের পোশাকে সেজেছিলেন। সেই ছবি ভাগও করে নেন। কিন্তু ভুলেও বিয়ের খবর ফাঁস করেননি।

  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া