শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মার্চ ২০২৪ ০৩ : ১৫
জি বাংলা
‘দাদা’ কি এবারেও রং খেললেন? এই কৌতূহল যাঁদের তাঁদের জন্য উত্তর, হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায় রং খেলেছেন। রবিবার ২৪ মার্চ রাত সাড়ে ৯টায় তাঁকে দেখা গিয়েছে দাদাগিরির বিশেষ পর্বে। সেখানে তাঁর সঙ্গে রাজনন্দিনী পাল, লহমা ভট্টাচার্য, অনীক ধরের মতো তারকারা। সাদা পাঞ্জাবি, পাজামা আর জ্যাকেটে সঞ্চালক যথারীতি সুপুরুষ। পর্বের শেষে সবার সঙ্গে রং খেলায় মাততে দেখা গিয়েছে তাঁকেও।
ধারাবাহিক ‘ফুলকি’তে সপরিবার দোল খেলতে সবাই যাচ্ছে নবাবগঞ্জ। আনন্দে ঝলমল করে উঠেছে সে। শহরে কী কী রং পাওয়া যায় তার খবরও নিচ্ছে। যাবতীয় দূরত্ব মুছে যাতে সবাই উদযাপনে সামিল হতে পারে।
মোচড় আসছে ‘মিঠি ঝোরা’ ধারাবাহিকেও। রাইপূর্ণার জীবনে পা রাখতে চলেছে নতুন মানুষ। দোলের দিনেই দেখা যাবে তাকে। এই ভূমিকায় অভিনয় করছেন সুমন দে।
কালার্স বাংলা
এই চ্যানেলেও রঙের উৎসব। ‘ফেরারি মন’-এ জোরদার দোলের উদযাপন। অগ্নি আর তুলসী উৎসবের হাত ধরে যখন ফের কাছাকাছি তখনই বিপদ। নিখিলের নতুন শিকারকে রক্ষা করতে তুলসী ফের ময়দানে। এবার তাকে সে জেলবন্দি করবেই। এভাবেই টানটান পর্ব আসছে ধারাবাহিকে।
সোহাগ বেঁচে। সে একটি বিশেষ কারণে নিজের মৃত্যুর কথা ছড়িয়েছিল। গোপন রেখেছিল জীবিত থাকার খবর। এমনকি চাঁদকেও জানায়নি। দোলের দিন সে উপস্থিত চাঁদের কাছে। বিস্ময় কমতেই দুরন্ত অভিমানে সোহাগকে দূরে সরিয়ে দেয় চাঁদ। তারপর? বাকিটা ছোটপর্দায়।
পিছিয়ে নেই ‘রামকৃষ্ণা’ও। দুষ্টুদের একের পর এক দুষ্টুমির পরিকল্পনা বানচাল করে তারা পুরোপুরি উৎসবের মেজাজে। তাদের শায়েস্তা করতে তুলতুলি সরবতে বেশি করে ভাং মিশিয়ে দিয়েছিল। কিন্তু সেই সরবত ভুল করে খেয়ে ফেলে রামের বাবা। ব্যস, মজা শুরু।
স্টার জলসা
এই চ্যানেলে কী হচ্ছে? অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছে দীপার। বিয়ের পর প্রথম দোল। উদযাপনে তাই ভালবাসার রং মিশেছে। ‘অনুরাগের ছোঁয়া’ ভালবাসার নেশায় ভরপুর।
ভালবাসায় কাছাকাছি আসবে দেব-পার্বতীও। রঙের ছোঁয়ায় তাদেরও মন রঙিন। দেব এসেছে পার্বতীকে ফিরিয়ে নিয়ে যেতে। সে ভুল বুঝতে পেরেছে। কিন্তু প্রকৃত দোষীকে শাস্তি না দিয়ে ফিরতে নারাজ পার্বতী। দেব-পার্বতী কি এবার এক হবে? দেখতে হবে ‘তুমি আশেপাশে থাকলে’।
কথা তার মনের কথা ফাঁস করে দিল অগ্নির কাছে। দোল উৎসবের ভালবাসার লাল রঙে এভিকে রঙিন করে। জানিয়ে দিল, সে সত্যিই মন দিয়ে ফেলেছে। বাকিটা জানতে দেখুন ধারাবাহিক ‘কথা’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি