বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: জামিন মিলতেই অনুষ্ঠানের প্রধান অতিথি এলভিস! এবার আরহানের প্রচারে সলমন?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মার্চ ২০২৪ ১৯ : ০০
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

ফের স্বমহিমায়
এলভিস যাদব আর বিতর্ক বোধহয় একই মুদ্রার এপিঠওপিঠ। ২৩ মার্চ তিনি জামিনে মুক্ত। তাঁর মাথায় নয়ডার রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগ। সে সব সরিয়ে হোলি উদযাপনে মেতে উঠেছেন তিনি! খবর, ২৫ মার্চ, সোমবার সুরাটে একটি গ্র্যান্ড হোলি পার্টির আয়োজন করা হচ্ছে। সেখানে তিনিই প্রধান অতিথি। আর তাঁর সঙ্গে দেখা করতে গেলে ১৫ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এর মধ্যেই নাকি এলভিসের নামে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

চাচু-ভাতিজা
পরিবারের সবার পাশে সব সময় সলমন খান। এবার তিনি ভাইপো আরহান খানের পাশে। আরবাজ খান-মালাইকা অরোরার ছেলেও বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন। তাঁর পডকাস্ট সিরিজ ‘দম বিরিয়ানি’ দিয়ে। ছয় পর্বের এই সিরিজের প্রযোজক রেভো মিডিয়া। সহ-অভিনেতা অরুশ ভার্মা এবং দেব রায়ানি। তারই ট্রেলারে দেখা গিয়েছে সলমনকে। ভাইপোর সঙ্গে খোশমেজাজে আড্ডা দিচ্ছেন।

গ্রেট গ্র্যান্ড মস্তি
আইনি বাধা সরতেই স্বমহিমায় কপিল শর্মা। শনিবার প্রকাশ্যে তাঁর ‘দ্য গ্রেট ইন্ডিয়া কপিল শো’-এর ট্রেলার। এবারের শো-তে কারা থাকছেন? ঝলক অনুযায়ী সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, রাজীব ঠাকুর, অর্চনাপূরণ সিং আগের মতো শো মাতিয়ে দেবেন। নভজ্যোৎ সিং সিধু বা সুমনা চক্রবর্তী থাকবেন কিনা জানা যায়নি। অতিথির তালিকায় আছেন কাপুর পরিবার, আমির খান, ক্রিকেটার রোহিত শর্মা, ইমতিয়াজ আলি, দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া-সহ বলিউডের তাবড় তারকা।

‘জন্নত ৩’ আসছে?
এমন গুঞ্জন অনেক দিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু ফিসফাস সার। কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে শনিবার কথা বলেছেন ইমরান হাসমি। তাঁর মতে, বিষয়টি মহেশ ভাট এবং মুকেশ ভাটের উপরে নির্ভর করছে। তাঁরা ভাবলে ছবি হবে। তবে তাঁদের এক্ষুণি তেমন কোনও পরিকস্পনা নেই। 

অগ্যস্তই নায়ক
অবশেষে ইক্কিস ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক শ্রীরাম রাঘবন। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অগ্যস্ত নন্দাকে। প্রযোজনায় দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস। পরম বীরচক্রের সর্বকনিষ্ঠ প্রাপক অরুণ খেত্রপালের জীবন নিয়ে ছবি। 


 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া