বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২০ মার্চ ২০২৪ ১৮ : ৫২
রাখীর বিরুদ্ধে সমীর!
প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে এবার রাখী সাওয়ন্তের বিরুদ্ধে। দাবি, রাখী নাকি তাঁর বিরুদ্ধে নানা জায়গায় মানহানিকর মন্তব্য করছেন। যার জেরে তাঁর সামাজিক প্রতিপত্তি এবং ভাবমূর্তি কলুষিত হচ্ছে। একই অভিযোগ তাঁর আইনজীবী আলি কাশিফ খানের বিরুদ্ধেও। রাখী মুখ না খুললেও আইনজীবী জানিয়েছেন, সমীর এই অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি তাঁকে ১১.০১ টাকা দেবেন।
ফের বিপত্তি
ময়দান-মুক্তিতে ফের বাধা। খবর, ক্যামেরা ভেন্ডার থেকে প্রযোজক বনি কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সংগঠন জানিয়েছেন, বনি নাকি ১ কোটি টাকা দেননি! সেই কারণে ছবি-মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের হয়েছে। আগামী মাসে ইদে ছবিটি মুক্তির কথা ছিল। একের পর এক বাধায় শেষপর্যন্ত ছবিটি প্রেক্ষাগৃহে পৌঁছতে পারবে তো? প্রশ্ন বলিমহলে।
সেটে দাদাগিরি
সলমন খান নাকি বিরক্ত মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমোশির উপরে? ২০২১-এর একটি ঘটনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। নমোশি তখন সবে রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবির শুটিং শেষ করেছেন। পাশের সেটেই সলমনের ‘রাধে’ ছবির শুটিং চলছিল। পাশের সেটে সলমন রয়েছেন শুনে দেখা করতে যান তিনি। পায়ে হাত দিয়ে প্রণামও করেন। তাতেই নাকি তেলেবেগুনে জ্বলে ওঠেন ‘ভাইজান’। ধমক দিয়ে বলেন, ‘‘আমি তোমার বয়সী! প্রণাম নয়, আলিঙ্গন করো। নয়তো সেট থেকে বের করে দেব।’’ পরে জানা যায়, পুরোটাই তিনি করেছিলেন মজার ছলে। সলমন নাকি নমোশিকে এও জানিয়েছিলেন, দিশার সামনে ভুলেও যেন তাঁকে প্রণাম না করেন মিঠুন-পুত্র।
খ্যাতির বিড়ম্বনা
শুটের কারণে তিরুঅনন্তপুরমে দক্ষিণী তারকা থলপতি বিজয়। ১৪ বছর পরে নাকি সেখানে পা রেখেছেন তিনি। হাতের কাছে প্রিয় নায়ককে পেলে কেউ ছাড়ে! দেখতে দেখতে জনজোয়ার। উন্মত্ত জনতা তাঁদের প্রিয় নায়ককে একটু ছুঁয়ে দেখবেন। আচমকা ভিড় দেখে সাময়িক হতচকিত নিরাপত্তরক্ষীরা। যদিও দ্রুত পরিস্থিতি সামলে নেন তাঁরা। তারকার কোনও ক্ষতি হয়নি। অনুরাগীরা তাঁদের ভালবাসার হামলা চালিয়েছেন তাঁর গাড়ির উপরে। সেটি ভালরকম ক্ষতিগ্রস্ত।
আরআরআর-এর সিক্যুয়েল?
তেমনই আভাস দিয়েছেন খোদ রাজামৌলি। সম্প্রতি, ছবিটি দেখানো হয় জাপানে। পরিচালক সস্ত্রীক উপস্থিত ছিলেন সেখানে। প্রিমিয়ার মঞ্চে জানান, ছবির জনপ্রিয়তা এহং দর্শকদের চাহিদা মাথায় রেখে তিনিও ছবির সিক্যুয়েলের কথা ভাবছেন। তবে আগের ছবির তারকাদের নিয়েই ছবির দ্বিতীয় সংস্করণ আনবেন কিনা সে সব এখনও কিছু জানাননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি