বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সব্যসাচী চক্রবর্তী! বাতিল 'দেবী চৌধুরাণী'র শুট

নিজস্ব সংবাদদাতা | ২০ মার্চ ২০২৪ ১৮ : ১২
আচমকাই অসুস্থ সব্যসাচী চক্রবর্তী। খবর, মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় প্রথম সারির বেসরকারি হাসপাতালে। সেখানেই ভর্তি তিনি। "ফেলুদা"র অসুস্থতার খবরে সিলমোহর দিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর "দেবী চৌধুরাণী"তে জমিদার হরবল্লভ-এর চরিত্রে অভিনয় করছেন। পরিচালক আরও জানান, অভিনেতার অসুস্থতার কারণে নতুন করে শুটিংয়ের সময় ঠিক করতে হচ্ছে তাঁকে। আজকাল ডট ইন যোগাযোগ করেছিল হাসপাতালের সঙ্গেও। সেখান থেকে জানানো হয়েছে, পরিবার চাইছে না প্রবীণ অভিনেতার শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসুক। ফলে, এক্ষুণি কোনও খবর তারা জানাতে পারছে না। এদিকে, সব্যসাচীর অসুস্থতার খবর ছড়াতেই উদ্বিগ্ন টলিউড। বিমর্ষ তাঁর অনুরাগীরাও। অন্যান্য সংবাদমাধ্যমসূত্রে খবর, তাঁর হার্টে ব্লক পাওয়া গিয়েছে। টেম্পোরারি পেসমেকার বসাতে হতে পারে তার জন্য। পরে স্থায়ী ভাবে সেটি হয়তো বসানো হবে। তবে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় অভিনেতার শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল।

অসুস্থতার খবর গোপন রাখবেন বলেই চক্রবর্তী পরিবারের কেউই ফোন ধরছেন না। শুভ্রজিতের ছবিতে সব্যসাচীর সঙ্গে তাঁর ছোট ছেলে অর্জুনও অভিনয় করছেন। কিছুদিন আগেই বড়ছেলে গৌরব এব পুত্রবধূ ঋদ্ধিমার সন্তান ধীর চক্রবর্তীর অন্নপ্রাশন ধুমধাম করে পালিত হয়। সেখানে তদারকিতে ছিলেন প্রবীণ তারকা অভিনেতা। নাতির সঙ্গেও যে তিনি সুযোগ পেলেই অনেকটা করে সময় কাটাতে ভালবাসেন, সেখবর রয়েছে টলিপাড়ায়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া