শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ মার্চ ২০২৪ ০৫ : ৪৫
শনিবার থেকে শুভ্রজিতের ছবির দ্বিতীয় পর্বের শুটে যোগ দিলেন বুম্বাদা। বীরভূমে শুট শুরু। এখন টানা চলবে। গোটা ইউনিট পৌঁছে গিয়েছে সেখানে। শ্রাবন্তী এবং বাকি সমস্ত অভিনেতার সঙ্গে ক্যামেরা ভাগ করে নেবেন প্রসেনজিৎ। ভোর চারটে থেকে শুট চলছে। ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে রূপটান ঘরে তাঁকে ঘিরে জটলা। পরিচালক নিজে দাঁড়িয়ে থেকে তাঁর সাজ দেখে নিয়েছেন। মাথায় লাল পাগড়ি। বুকছোঁয়া দাড়ি-গোঁফের জঙ্গল। কপালে রক্ততিলক। গলায় রুদ্রাক্ষের মালা। কাঁধছোঁয়া লম্বা চুল। বুম্বাদাকে চেনা দায়। তাঁর পাশে দাঁড়িয়ে শেষমুহূর্তের রূপটান দেখে নিচ্ছেন খ্যাতনামী রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু।
প্রসেনজিতের লুক প্রকাশ্যে আনতে এতটা সময় লাগল? পরিচালকের কাছে প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। কথায় কথায় তিনি বলেন, ‘‘দম ফেলার ফুরসত নেই বুম্বাদার। একের পর এক কাজ। তাই ‘ভবানী পাঠক’ হয়ে ওঠার জন্য একটু সময় চেয়ে নিয়েছিলেন। ওজন বাড়িয়েছেন। গোঁফ-দাড়ি-চুল সবটাই বাড়িয়েছেন। যাতে রূপটানে সুবিধে হয়। সব মিলিয়েই তাই সময় লেগেছে।’’ ঘোড়ায় চড়া, অস্ত্রচালনা প্রশিক্ষণ— সমস্তই বাকিদের মতো তিনিও নিয়েছেন। ‘ভবানী পাঠক’ হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা কেমন? এক্ষুণি এ বিষেয় মুখ খুলতে নারাজ বাংলা ছবির ‘ইন্ডাস্ট্রি’। শুভ্রজিতের কথায়, ইতিহাস থেকে জানা যায়, ‘ভবানী পাঠক’ দশনামী সম্প্রদায়ভুক্ত ছিলেন। সেই ঐতিহাসিক সূত্র ধরেই ছবিতে ‘ভবানী পাঠক’-এর ‘লুক’ তৈরি করা হয়েছে। এও বলেছেন, ‘‘ভবানী পাঠক চরিত্রটির সঙ্গে বুম্বাদার অদ্ভুত সাদৃশ্য। তাই শুরু থেকে আমি ওঁকেই ভেবেছি। আমি জানি, বুম্বাদা ছাড়া এই চরিত্র আর কেউ জীবন্ত করতে পারবে না।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি