শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মার্চ ২০২৪ ২০ : ৪২
এদিকে ফেসবুক বলছে, মার্চের শুরুতে নাকি সব কিছুর সূত্রপাত। সাদা-লালের মেশামেশি গামছা প্রিন্টের পাঞ্জাবি আর সাদা চোস্ত পাজামা পরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সেই ছবি সামাজিক পাতায় ভাগ করে নিয়ে নিজেই মন্তব্য করেছিলেন, ‘যাক, হয়ে গেল তা হলে...।’ সেদিনই খটকা লেগেছিল অনেকের। লাল-সাদা তো বিয়ের রং। তবু সে দিন কেউ কোনও মন্তব্য করেননি। জীতু বোমা ফাটালেন বৃহস্পতিবার সকালে। ইনস্টাগ্রাম স্টোরিতে লম্বা পোস্ট। সেখানেই ফাঁস করেছেন, তিনি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! সত্যি?
জীতু নিপাত্তা। তাঁর পোস্ট অনুযায়ী, ‘বহুদিন ধরে এই বিষয় নিয়ে আমায় অজস্র প্রশ্ন করা হয়েছে। অবশেষে ঠিক করলাম, উত্তর দেব।’ তারপরেই স্বীকারোক্তি। আজ পর্যন্ত তিনি তাঁর কোনও সম্পর্কই লুকোননি। তাঁর এও মনে হয়েছে, প্রেমিকার নিরাপত্তার কথা ভেবে এবং সম্পর্কের গোপনীয়তা রক্ষা করতে সব কিছু প্রকাশ্যে আনা উচিত নয়। তাই এতদিন তিনি কিছুই জানাননি। এবার সময় এসেছে জানানোর। গত সপ্তাহে তাঁরা ঘনিষ্ঠদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। ২৫ মার্চ, দোলপূর্ণিমায় তাঁদের প্রেম পূর্ণতা পেতে চলেছে। ওই দিন তাঁরা বাগদান করবেন।
জীতুর পোস্ট অনুযায়ী, ‘সবটাই আচমকা ঘটে গিয়েছে। কিন্তু ঘটেছে। এবং আমার পরিবার খুবই খুশি। তাই আমিও...।’ তারপরেই মোচড়। তিনি জানিয়েছেন, এই পোস্টটি তিনি অন্যের থেকে চুরি করেছেন। জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে যে!
তাঁর লেখা শেষের দুটো বাক্য থেকেই দুই দলে বিভক্ত টলিউড। একদলের মতে, পুরোটাই রসিকতা। যা মাঝেমধ্যে করেই থাকেন অভিনেতা। দ্বিতীয় দল বিষয়টিকে এত সহজ ভাবে দেখতে রাজি নন। তাঁরা জানিয়েছেন, পুরোটাই এক ফন্টে লেখা। জীতু ধার করেছেন কিনা বোঝার উপায় নেই! হয়তো আসল ঘটনা এভাবেই তিনি প্রকাশ্যে আনলেন। অনুরাগী আরও একধাপ এগিয়ে। তাঁদের দাবি, আবার নাকি এক হচ্ছেন জীতু-নবনীতা। তারই প্রথম পদক্ষেপ। নবনীতাকে সে কথা জানাতেই হেসে ফেলেছেন। বলেছেন, ‘‘জীতুর সঙ্গে বসতে পারলে ভাল হত। তা হলে আলোচনায় জেনে নিতে পারতাম, ও কি সত্যিই এরকম কিছু ভাবছে?’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি