রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

সাতপাক শিগগিরিই!

বিনোদন | Bollywood: অনুরাগীদের মতো পরিবারও চাইছে, খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে প্রভাস-অনুষ্কা?

Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: সংবাদ সংস্থা, মুম্বই ০১ নভেম্বর ২০২৩ ১১ : ২৫
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

বিয়ের পিঁড়িতে প্রভাস-অনুষ্কা?
এতদিন অনুরাগীরা চেয়ে এসেছিলেন। পরিবারের তরফ থেকে কোনও হেলদোল ছিল না। এবার নাকি দুই তারকার পরিবারও চাইছে, বিয়ে হোক প্রভাস-অনুষ্কা শেট্টির। ঘনিষ্ঠ সূত্রে খবর, দুই পরিবার নাকি সম্মতিও দিয়েছে তাঁদের। তারা বুঝতে পেরেছে, দুই তারকা একসঙ্গে থাকলে সুখী হবেন। এবং জোড়ি হিসেবে নায়িকার পাশে নাকি ‘সালার’-খ্যাত প্রভাসকেই মানায়। চলতি শীতেই কি সাতপাক ঘুরবেন তাঁরা? আপাতত সে খবর নেই বলিউডের কাছে।

দু’টিতে জুটিতে
মুম্বইয়ে জিও মামি চলচ্চিত্র উৎসব জমে গিয়েছে। তাবড় তারকা উপস্থিত সেখানে, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, তমন্না ভাটিয়া, বিজয়, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খান— কে নেই! উদ্বোধন অনুষ্ঠানের মুখ বিজয়-তমন্না। দুধ সাদা লুক থ্রু কো-অর্ড পোশাকে গরবিনী রাজহংসী তমন্না। নায়িকার সঙ্গে রং মিলিয়ে সাদা-কালো স্ট্রাইপে সেজেছিলেন বিজয়। এবারের উৎসবের রং বোধহয় এটাই। কারণ, প্রিয়াঙ্কা চোপড়াকেও সাদা-কালো শিফনে দেখা গিয়েছে।

বাবাকে উৎসর্গ
বিষেণ সিং বেদি ক্রীড়া দুনিয়ার তারকা। দেশের জন্য প্রচুর স্বর্ণপদক এনেছেন তিনি। তাঁকে সম্মান জানিয়ে খেলার দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করলেন ছেলে অঙ্গদ বেদি। আন্তর্জাতিক স্তরে ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে ফিরলেন তিনি। অঙ্গদ এই পদক দেশের পাশাপাশি বাবা বিষেণকে উৎসর্গ করেছেন।

জিয়ানার জন্মদিনে সুস্মিতা
দু’বছরে পা দিল সুস্মিতা সেনের একমাত্র ভাইঝি জিয়ানা। একরত্তিকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলেন তারকা পিসি। গাড়ির খোলা হুড দিয়ে হাওয়া এসে এলোমেলো করে দিচ্ছিল তাঁদের চুল। সেই অবস্থাতেই সুস্মিতার সঙ্গে খুনসুটিতে মেতেছিল জিয়ানা। সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ভাইঝি আদর, আশীর্বাদ আর শুভেচ্ছা জানান তিনি।

সারা-শুভমনের লুকোচুরি
ফের নাকি এক হয়েছেন সারা তেন্ডুলকর-শুভমন গিল। সেই গুঞ্জন লুকোতেই কি ছবিশিকারিদের মুখোমুখি হচ্ছেন না তাঁরা? জিও মামি চলচ্চিত্র উৎসবে দু’জনেই এসেছিলেন। আলাদা আলাদা। এমনকি পাপারাৎজিদের সামনেও আলাদা পোজ দেন! কিছুতেই জুটিকে এক ফ্রেমে বন্দি করতে পারেননি তাঁরা।

বায়োপিকে ধনুশ
ধনুশ সঙ্গীতগুরু ইলাইয়ারাজার ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এখবর সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন। সঙ্গীতশিল্পী তামিল এবং তেলুগু ছবির দুনিয়ায় মহারথী। আগামী বছরে শুট শুরু হবে। ছবি মুক্তি পাবে ২০২৫-এ।

প্রকাশ্যে গায়ত্রী
গত মাসে ইতালিতে বড় গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর প্রথমবার জনসাধারণের সামনে এলেন ‘স্বদেশ’ অভিনেতা গায়ত্রী যোশি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়। মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনে লাল গালিচায় দেখা গিয়েছে তাঁদের। একসঙ্গে তাঁরা ছবিশিকারিদের পোজও দেন। গায়ত্রী পরেছিলেন, হলুদ ফেদার্ড। বিকাশ নীল স্যুটে ঝকঝকে। ফোর্বসের খবর অনুযায়ী, যার দাম ৩.৭ বিলিয়ন ডলার!  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া