বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: যমজ সন্তানের জন্ম দিচ্ছেন সিধুর মা! নিরাপত্তার অপব্যবহার করছেন শেহনাজের বাবা?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ মার্চ ২০২৪ ১৮ : ৫৪
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

যমজ সন্তানের মা!
আইভিএফ-এর মাধ্যমে সন্তান ধারণ করতে চলেছেন সিধু মুসেওয়ালার মা। খবরে সিলমোহর দিলেন প্রয়াত পাঞ্জাবি গায়কের মামা চমকৌর সিং। তিনি জানিয়েছেন, এই বিশেষ পদ্ধতিতেই চলতি মাসে ফের সন্তানের মা হতে চলেছেন চরণ সিং। সঙ্গে সঙ্গে জল্পনা দ্বিগুণ, তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন! এখবর অবশ্য এখনও কেউ কোনও কথা বলেননি। এদিকে সিধুর বাবা বলকৌর সিং এক বিবৃতিতে জানিয়েছেন, অযথা গুঞ্জন না ছড়িয়ে অপেক্ষা করাই কাম্য। ঠিক সময়ে সবাই সঠিক খবর পাবেন।

অভিযুক্ত শেহনাজের বাবা
পাঞ্জাব পুলিশ অভিযোগ এনেছে শেহনাজ গিলের বাবার বিরুদ্ধে। তাদের দাবি, সন্তোখ সিং কিছু হুমকিমূলক কল এবং ভিডিও পাওয়ার পরে তাঁকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে সবের অপব্যবহার করেছেন। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নাকি তাঁর বিরুদ্ধে ছটি মামলা করে হয়েছে। সন্তোখ অবশ্য পুরোটাই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তিনি এই ধরনের কোনও কাজই করেননি।

সাতপাকের সাতকাহন
১৫ মার্চ চার হাত এক হচ্ছে। সেই উপলক্ষে দিল্লি উড়ে গেলেন পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা। খবর, ওই দিন দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে হরিয়ানার প্রথম সারির একটি হোটেলে বিয়ের আসর বসবে। মেহেন্দি, সঙ্গীত হয়ে পাঞ্জাবি রীতি মেনে বিয়ের সমস্ত নিয়ম পালিত হবে। খবর, এই বিয়েতে উপস্থিত থাকবেন ফারহান আখতার, শিবাণী দাণ্ডেকর, জোয়া আখতার, রীতেশ সিধওয়ানি, লভ রঞ্জন, রিচা চাড্ডা, আলি ফজল, বরুণ শর্মা, মনজ্যোৎ সিং এবং মিকা সিং।

আল পাচিনোর স্বীকারোক্তি
এবছরের অস্কারমঞ্চে মহাভুল আল পাচিনোর! সেরা ছবির পুরস্কার ঘোষণার দায়িত্ব ছিল তাঁর। নিয়ম মেনে আগে সমস্ত মনোনয়নের নাম উল্লেখ করতে হয়। তারপর বিজয়ীর নাম। সে সবের ধারপাশে না হেঁটেই তিনি সরাসরি বিজেতার নাম উল্লেখ করেন। জানান, ‘ওপেনহাইমার’-এর জন্য ক্রিস্টোফার নোলান সম্মানিত হতে চলেছেন। ‘গডফাদার’-এর এই ভুল অস্কারের নিয়মবিরুদ্ধ। ফলে, সঙ্গে সঙ্গে শুরু সমালোচনা।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া