বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: বিয়ের আলোয় ঝলমলে কৃতির বাড়ি, অস্কার মঞ্চে নীতিন দেশাইয়ের জয় জয়কার

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মার্চ ২০২৪ ১৬ : ২৭
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

বিয়ের রোশনাই
বিয়ের আলোয় সেজে উঠেছে কৃতি খারবান্দার বাড়ি। ১৩ মার্চ পুলকিত সম্রাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তাঁরা। একই ভাবে আলোয় ঝলমলে পুলকিতের আবাসনও।

বাপ হ্যায়
সম্প্রতি, প্রথম সারির একটি পুরস্কার মঞ্চ থেকে সম্মানিত শাহরুখ খান। সেই পুরস্কার তিনি তিন সন্তান আরিয়ান, সুহানা, আব্রাম খানকে উৎসর্গ করেছেন। সঙ্গে জোরালো বার্তা, ‘এখনও তোমাদের বাবা আছে। তোমাদের মুখোমুখি দাঁড়ানোর আগে তাঁর মুখোমুখি দাঁড়াতে হবে’।

অস্কার মঞ্চে ভারতের নীতিন
অস্কারে ‘মেমোরিয়াম’ বিভাগে এ বছর প্রয়াত ভারতীয় শিল্প নির্দেশক ও প্রযোজক নীতিন দেশাইকে স্মরণ করা হল। সুভাষ ঘাই, সঞ্জয় লীলা বনশালি-সহ বলিউডের তাবড় পরিচালকের ছবিতে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছিলেন তিনি। নীতিন ছাড়াও অস্কার মঞ্চে ‘প্যারাসাইট’ ছবি খ্যাত দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি সুন কিউন, ‘ফ্রেন্ডস্‌’ তারকা ম্যাথিউ পেরি, সঙ্গীতশিল্পী ও অভিনেতা হ্যারি বেলাফন্টে, অভিনেতা পল রুবেনস, গ্লেন্ডা জ্যাকসন, রায়ান ও’নিল, রিচার্ড লুইসকেও স্মরণ করা হয়।

বিজয়ের অনুরোধ
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় নাগরিকত্ব (সংশোধনী) আইনকে "অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছেন। এবং তামিলনাড়ু সরকারকে রাজ্যে প্রয়োগ না করার অনুরোধ জানিয়েছেন। ‘লিও’ অভিনেতা তাঁর দল তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর অফিসিয়াল টুইটার (বর্তমান এক্স) অ্যাকাউন্টেও এই মর্মে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন।

জামাইয়ে অনীহা!
কী কাণ্ড! শিখর পাহাড়িয়াকে বেমালুম অগ্রাহ্য করলেন বনি কাপুর। মুম্বই বিমানবন্দরে তাঁরা আগেপিছে। সেখানে পাপারাৎজিদের ক্যামেরার সামনে শিখরকে নিয়ে ছবি তুলতে অস্বীকার প্রযোজকের! এদিন বনি ঝকঝকে লাল কো-অর্ড পোশাকে। শিখর অনায়াস, ব্লেজার, প্যান্টে।

আল পাচিনো=আমির?
আল পাচিনো কি আমির খান হয়ে গেলেন! নাকি আমির খান আল পাচিনো! এই নিয়ে ধন্দে গোটা বিশ্ব। এবারের অস্কার মঞ্চে আন্তর্জাতিক তারকা পা রাখার সঙ্গে সঙ্গে নেপথ্যে বেজে ওঠে আমির খান অভিনীত ‘আকেলে হাম আকেলে তুম’ ছবির গান ‘রাজা কো রানি সে প্যায়ার হো গ্যয়া!’ সেই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া