মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

শুভশ্রীর ফুটবল টিম!

বিনোদন | Tollywood: ৪ ছেলে ৮ মেয়ে হবে শুভশ্রীর! একে কি বাড়ি বলা যাবে! মিঠুনের রসিকতায় কী ইঙ্গিত?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ অক্টোবর ২০২৩ ২০ : ৪৪
চলতি বছরের শেষেরাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান আসছে। সুখবর শোনার অপেক্ষায় টলিউড। এদিকে ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে ভবিষ্যবাণী, নায়িকার নাকি ভবিষ্যতে চার ছেলে আট মেয়ে হবে! শুনে হতভম্ব তিনি। হাসতে হাসতে মিঠুন চক্রবর্তীর রসিকতা, তা হলে কি তাকে আর বাড়ি বলা যাবে?

টানা ন’মাস এক ছাদের নীচে কাটিয়ে বিদায়। সদ্য শেষ ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালে। সেখানে নাচের ফাঁকে ছিল হরেক মজা। তিন নায়িকার সঙ্গে ছিল সঞ্চালক অঙ্কুশ হাজরার নাচ। শুভশ্রী নাচে অংশ নিতে পারেননি। কারণ, তাঁর এখন ভরা সময়। হাসি, মজা, খুনসুটিতে জমে গিয়েছিল অনুষ্ঠান। সঙ্গে টানটান উত্তেজনা, কে হবে ‘সেরার সেরা’? সেখানেই কার্টুন ভূত কেকে তার বৌকে নিয়ে হাজির। কথায় কথায় জানায়, সে জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়েছে। শুনেই ‘মহাগুরু’ জানতে চান, শুভশ্রীর ভবিষ্যত কী?

জবাবে কেকের বৌ বলে, ১৫ বছর পরে শুভশ্রীর খুব সুন্দর একটা বাড়ি হবে। সেখানে খেলা করবে চার চারটি ছেলে! এমন ভবিষ্যতবাণী শুনে চোখ কপালে উঠে যায় ‘রাজ ঘরণি’র। বিস্ময়ে কথা বন্ধ হয়ে যায় তাঁর। হেসে ফেলেন অঙ্কুশ। সবাইকে চমকে দিয়ে পেত্নি আরও জানায়, ছেলের সঙ্গে মেয়েও হবে নায়িকার। আটটি ফুটফুটে মেয়ে খেলা করবে রাজ-শুভশ্রীর বাড়িতে। তখনই মিঠুনের টিপ্পনি, ‘‘একে কি আর বাড়ি বলা চলে?’’ তিনি যেন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, ১২ জন সন্তানের জন্ম দিয়ে তারকা দম্পতি ‘ফুটবল টিম’ তৈরি করে ফেলবেন!

খবর, এবারে বাইরে থেকে কোনও বিশেষ অতিথি বা বিচারক যোগ দেননি। প্রথম থেকে যে চার জনকে দেখা গিয়েছে তাঁরাই ছিলেন। অর্থাৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মৌনী রায়, পূজা বন্দ্যোপাধ্যায়। বিশেষ দিনে কেমন সেজেছিলেন তাঁরা? কোন কোন গানের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁদের? পূজা, মৌনী কালো পোশাকে উচ্ছ্বল। এঁরা পরেছিলেন সিক্যুইনের গাউন। শ্রাবন্তী আর সঞ্চালক অঙ্কুশ হাজরা উজ্জ্বল ওয়াইন রঙের সিক্যুইন পোশাকে। শ্রাবন্তীর পোশাক ডিজাইনার শাড়ি। শুভশ্রী তাঁর সাজে ঐতিহ্য ধরে রেখেছিলেন। তিনি ঝলমলে লাল শাড়িতে। চার জনকে ‘জওয়ান’-এর ‘জিন্দা বান্দা’ গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে। দৃশ্য অনুযায়ী পাঁচজনেই পোশাক বদলেছেন। 

 বাকি ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। তিনি কী করলেন? উল্লাস, উদযাপন মানেই সেখানে কালো রঙের চমক। মিঠুন বরাবর সুপুরুষ কালো পোশাকে। এই পর্বেও ব্যতিক্রম হয়নি। কালো সিক্যুইনের ব্লেজার আর প্যান্ট। সঙ্গে সাদা উত্তরীয় আর কালো টুপি। মহাগুরু পুরো ‘ডিস্কো ড্যান্সার’ মেজাজে। নিজের জনপ্রিয় গানের তালেই ছন্দ মেলাতে দেখা গিয়েছে তাঁকে। ‘ডিস্কো ড্যান্সার’-এর জনপ্রিয় গান ‘কৃষ্ণা ধরতি পে আজা তু’, ‘আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার’, ‘ইয়াদ আ রহা হ্যায়’ বেজেছে নেপথ্যে। মিঠুনের চারপাশে লাল সিক্যুইনের পোশাকে অজস্র সুন্দরী। সব মিলিয়ে চোখধাঁধানো পারফরম্যান্স।



জানা গিয়েছে, সমস্ত ছোট প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন জি বাংলা কর্তৃপক্ষ। প্রথম তিন জনের জন্য ছিল বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার পুরস্কার। এছাড়া, সেরাদের জি বাংলার সমস্ত অনুষ্ঠানে আগামীতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। প্রতিভা থাকলে তাঁরা অভিনয়েও সুযোগ পাবেন। যেমন, ‘পিলু’ ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল মেঘা দাঁকে। তিনি ‘ডান্স বংলা ডান্স’-এর প্রতিযোগী। একই ভাবে এবারের মহালয়ায় অসুরের ভূমিকায় দেখা গিয়েছে নাচের রিয়্যালিটি শো-এর আরও এক প্রতিযোগী অর্ণবকে। প্রসঙ্গত, অভিজিত সেনের পরিচালনায় এই মঞ্চ ভারতীয় ছোটপর্দায় প্রথম মিঠুন চক্রবর্তীর জন্মদিন পালন করেছে। পাশাপাশি, বিভিন্ন শো-তে স্মরণ করেছে বাংলা, বলিউডের তারকাদের।
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া