বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | East Bengal: ডার্বিতে ইস্টবেঙ্গল আন্ডারডগ, মেনে নিলেন কুয়াদ্রাত

Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৪ ০২ : ৩৭Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: আইএসএলের প্রথম ডার্বির আগে যুবভারতীর কনফারেন্স রুমে বসেই জানিয়েছিলেন, দীর্ঘদিন পর মোহনবাগানের চোখে চোখ রেখে লড়াই করতে পারবে ইস্টবেঙ্গল। একমাস যেতে না যেতেই পাল্টা সুর কার্লেস কুয়াদ্রাতের গলায়। আইএসএলের ফিরতি ডার্বির আগে সরাসরি জানিয়ে দিলেন, আন্ডারডগ হিসেবে নামবে ইস্টবেঙ্গল। বড় ম্যাচে নামার আগেই যেন কিছুটা ব্যাকফুটে লাল হলুদের স্প্যানিশ কোচ। প্রতিপক্ষকে ঢের গুণ এগিয়ে রাখলেন। কুয়াদ্রাত বলেন, "ডার্বিতে মোহনবাগান ফেভারিট হিসেবে নামবে। সত্যি বলতে, বর্তমান রেজাল্ট অনুযায়ী ওরাই এগিয়ে। টানা জয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আমার নিজের প্লেয়ারদের ওপর ভরসা আছে। এবছর একমাত্র আমরা ডুরান্ড ফাইনালে হেরেছি। তবে কঠিন লড়াই হয়েছিল। আগের ডার্বিতে পেত্রাতোস ৮৮ মিনিটে গোল করেছে। তবে ওরা প্রত্যেক ম্যাচেই একাধিক গোল করছে। আমাদের সতর্ক থাকতে হবে। খেলা তৈরির ফাঁকা জায়গা দিলেই ওরা আমাদের শেষ করে দিতে পারে।" 

১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। বাস্তব পরিস্থিতি, ফর্ম যাই হোক না কেন, অঙ্কের বিচারে এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের। ডার্বি হারলে সেই সম্ভাবনাটুকুও আর থাকবে না। তবে এই নিয়ে ভেবে নিজেদের ওপর আরও চাপ বাড়াতে চান না কুয়াদ্রাত‌। তাই মরণ-বাঁচন ম্যাচের আগে নিরুত্তাপ ইস্টবেঙ্গল কোচ। জানিয়ে দিলেন, ডার্বিতে পয়েন্ট নষ্ট করলেও মাথায় আকাশ ভেঙে পড়বে না। কুয়াদ্রাত বলেন, "শেষ দুটো ম্যাচে আমরা জিততে পারিনি। তবে ডার্বি সম্পূর্ণ আলাদা ম্যাচ। স্পেশাল গেম। এবছর ডুরান্ড কাপের ফাইনাল ছাড়া আমরা কোনও ডার্বি হারিনি। তবে এবার ওরা ডার্বির আগে আট দিন সময় পেয়েছে। সেখানে গোয়া ম্যাচের দু"দিনের মধ্যেই আমাদের খেলতে হবে। তবে আমরা সেরাটাই দেব। এখনও ১২ পয়েন্টের খেলা বাকি। তবে আমি মনে করি না পয়েন্ট নষ্ট করলে সুপার সিক্সের আশা শেষ হয়ে যাবে।"

একটা ডার্বি যে দলের দম বন্ধ করা পরিবেশ বদলে দিতে পারে, সেরা ভালই জানান লাল হলুদ কোচ। কলকাতায় তাঁর কয়েক মাসের অভিজ্ঞতায় ডার্বির মাহাত্ম্য বুঝে গিয়েছেন। সমর্থকদের আবেগও তাঁর জানা। শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে তিন থেকে চারবার বাংলায় "বড় ম্যাচ" কথাটি উচ্চারণ করলেন কুয়াদ্রাত‌। বলেন, "আমি কলকাতায় পা রাখার পর থেকেই শুনছি আমরা ১২ বছর ট্রফি পাইনি। আমাদের বড় ম্যাচ জিততে হবে। প্রথম দিন ক্লাবে যাওয়ার পর সমর্থকরা আমাকে বড় ম্যাচ জেতার অনুরোধ করে। সুপার কাপ জিতে সাপোর্টারদের গর্বিত করেছি। দুটো ডার্বি জিতেছি, এবার তৃতীয় বড় ম্যাচ জেতার চেষ্টা করব।" বোরহা, সিভেরিওর জায়গায় যোগ দিয়েছে ফেলিসিও এবং ভাসকোয়েজ। কিন্তু এখনও নিজেদের জাত চেনাতে পারেনি। তবে সুপার কাপের দলে থাকা দুই তারকাকে ছাড়া ভুল হয়েছে বলে মানলেন না কুয়াদ্রাত। শনিবার বিকেলে রাজারহাটে চড়ান্ত প্রস্তুতি সারে ইস্টবেঙ্গল। চোট-আঘাতের কোনও সমস্যা নেই। কার্ডের জন্য নেই রাকিপ। তবে এদিন দলের সঙ্গে প্র্যাকটিস করেননি মন্দার। অনুশীলন চলাকালীন বেরিয়ে যান। চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরবেন সল ক্রেসপো। তবে গোলের জন্য সেই ক্লেইটনের দিকেই তাকিয়ে কুয়াদ্রাত। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া