শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-England: অশ্বিনের চার, ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে ইংল্যান্ড

Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৪ ১৭ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম টেস্ট জেতার দোরগোড়ায় রোহিত শর্মারা। তৃতীয় দিনই শেষ হয়ে যেতে পারে খেলা। শনিবার লাঞ্চের আগেই পাঁচ উইকেট খুইয়ে বিপাকে ইংল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১০৩। ক্রিজে রয়েছেন জো রুট (৩৪)। এখনও ১৫৬ রানে পিছিয়ে। এই জায়গা থেকে টেস্ট বাঁচানোর ক্ষমতা নেই ইংল্যান্ডের। রোহিতদের জয় শুধুই সময়ের অপেক্ষা। ইনিংস জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। পরিস্থিতি যা তাতে চায়ের বিরতির আগেই শেষ হয়ে যেতে পারে ইংল্যান্ডের ইনিংস। যদি না আবার আগের টেস্টের মতো উইকেট কামড়ে পড়ে থাকেন রুট। নিজের একশোতম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভাঙেন ভারতীয় স্পিনার। পাঁচটার মধ্যে চার শিকার অশ্বিনের। ফিরিয়ে দেন জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ এবং বেন স্টোকসকে। অশ্বিনের ঘূর্ণি বুঝতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরার সঙ্গে বোলিং ওপেন করেন অশ্বিন। এতেই বাজিমাত। ইংল্যান্ডের দুই ওপেনার দাঁড়াতেই পারেনি। একমাত্র জনি বেয়ারস্টো শুরুটা মারমুখী মেজাজে করেন। ৩টি ছয় এবং চারের সাহায্যে ৩১ বলে দ্রুত ৩৯ রান তুলে কুলদীপের বলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া রান পান রুট। ৫২ বলে ৩৪ রানে ব্যাট করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ভারতের রান ছিল ৪৭৩। এদিন স্কোরবোর্ডে মাত্র চার রান যোগ করতে সক্ষম হয় ভারত। প্রথম ইনিংসের লিড দাঁড়ায় ২৫৯ রানে। এদিন কুলদীপ যাদবকে আউট করা মাত্রই টেস্টে ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জেমস অ্যান্ডারসন। লাল বলের ক্রিকেটে প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়লেন ইংলিশ বোলার। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া