মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: নেই আলিয়া-ভিকি! ইরার রিসেপশনে রংমিলন্তি পোশাকে রণবীর-ক্যাটরিনা!

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জানুয়ারী ২০২৪ ০৭ : ৪৯
পুরনো প্রেম কিসে বাড়ে? রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ বলছেন, আপাতত বিয়েবাড়িতে। কেন? ইরা খানের রিসেপশনে দু’জনের রংমিলন্তি পোশাকে উপস্থিতি সে কথাই বলছে। আরও খবর, এদিনের বিয়েবাড়িতে আলিয়া ভাট বা ভিকি কৌশল কেউ আসেননি! পাপারাৎজিদের ক্যামেরা স্বাভাবিক ভাবেই দু’জনেই এই মিলিজুলি কোনও ভাবে এড়ায়নি। ক্যামেরা বলছে, কাকতালীয় হলেও ব্যাপারটা বেশ উপভোগ্য। উপস্থিত আমন্ত্রিতদেরও বিষয়টি নজর এড়ায়নি।



শনিবারের সন্ধের রিসেপশনে তারকার মেলা। ধর্মেন্দ্র থেকে শ্রুতি হাসান— কেউ বাদ যাননি। প্রত্যেকে এদিন চোখ ধাঁধানো সাজে সেজে উপস্থিত হন। ছিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, রাজকুমার হিরানি, কার্তিক আরিয়ান এবং আরও অনেকে। আচমকাই সবার চোখ আটকে যায় ক্যাটরিনার দিকে। দুধ সাদা লেহেঙ্গা-চোলিতে অপরূপা তিনি। সাদা লেহেঙ্গায় সোনারি জরির ভারী কাজ। সঙ্গে মানানসই সোনায় বাঁধানো মুক্তোর গয়না। কিন্তু সঙ্গে নেই ভিকি। এর কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে ঢোকেন রণবীর। তিনিও ধবধবে সাদা পোশাকে রাজপুত্রের মতোই সুন্দর! দেখেশুনে ফিসফাস শুরু রিসেপশন বাড়িতে।

প্রথম সন্তানের বিয়ে। একফোঁটা কার্পণ্য করেননি আমির খান। চোখে জল মুখে হাসি নিয়ে উপস্থিত তিনি। তাই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত, দুই ছেলেকে নিয়ে পুরোটা সামলেছেন। কিরণ রাও এদিন আসেননি। তিনি অসুস্থ, জানান আমির। প্রত্যেকে নিজেদের মতো করে অতিথিদের আপ্যায়ন করেছেন। ইতিমধ্যেই রিসেপশনের ছবি, ভিডিও ভাইরাল। রানিরঙা লেহেঙ্গায় ভীষণ ঝলমলে ইরা। শিখর বেছে নিয়েছিলেন কালো বন্ধগলা শেরওয়ানি।



রিসেপশনে ছিল রকমারি খাবার। তবে কোনও বিদেশি খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করেননি ‘মি.পারফেকশনিস্ট’। তালিকায় ছিল ভারতের নয় রাজ্যের নানা ধরনের পদ। যেমন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবি খানা ছিল। তবে সব থেকে বেশি ছিল রকমারি গুজরাতি খানাপিনা। বলিউড তারকা ছাড়াও ইরার রিসেপশনে দেখা গিয়েছে ক্রীড়া এবং রাজনীতিবিদদেরও। 

  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া