শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: রাজ কাপুর নীলনয়না রাহা হয়ে ফিরলেন? রালিয়া-কন্যাকে দেখে বলছে বলিউড

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৩ ২৩ : ৫৬
বড়দিনে এত বড় চমক উপহার পাবেন, ধারণা করতে পারেননি ছবিশিকারিরা। ধারণায় ছিল না বলিউডেরও। ক্রিসমাসে একমাত্র মেয়ে রাহাকে প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন রণবীর কাপুর-আলিয়া ভাট। এবং এক দেখাতেই সবার মন জয় করে নিয়েছে একরত্তি তারকা সন্তান। নীলনয়নাকে দেখে সবার মনে পড়ে গিয়েছে রাজ কাপুরকে। অবিকল তাঁর মতো নীল চোখ নিয়ে জন্মেছে তাঁর প্রপৌত্রী। আর চিবুকে যেন ঋষি কাপুরের আদল।

এক বছরের জন্মদিনে সবাই তার ছোট্ট ছোট্ট দুটো হাত দেখেছে। যা দেখে কেউ কল্পনা করতে পারেনি, ‘রালিয়া’র মেয়ে এত সুন্দরী! এর আগে আলিয়া জানিয়েছিলেন, মেয়ের দু’বছর হলে তাঁকে সবার সামনে আনবেন। তার আগেই মা-বাবার কোলে চেপে সে যে পাপারাৎজিদের মুখোমুখি হবে, কেউ আশাই করতে পারেনি। ফলে, রাহাকে দেখার পরে ছবিশিকারিরা অপার বিস্ময়ে স্তব্ধ। বিস্মিত রাহাও। তাকে দেখতে এত মানুষের ভিড়! একটু ইতস্তত করে দু’হাত ছড়িয়ে দিয়েছে দু’পাশে। গোলাপি-সাদা ফ্রক, চুলে তার মতোই দুটো ছোট্ট ঝুঁটি। তাতে বেবি ক্লিপ। কানে দুটো হিরের কুচি। রাহাকে ঘিরে নিষ্পাপ সৌন্দর্য। হুঁশ ফিরতেই পাপারাৎজিদের দাবি, কাপুর পরিবারের যোগ্য উত্তরসূরী। তাঁদেরও মন ভুলিয়ে দিয়েছে। এবার তারকা দম্পতির পাশাপাশি রাহার প্রতিও তাদের নজর থাকবে।



এদিকে ছবি প্রকাশ্যে আসার পর থেকে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। রাহাকে কার মতো দেখতে? রণবীর না আলিয়া? কিন্তু তাঁদের তো এমন নীলচোখ নেই। যা ছিল প্রপিতামহ রাজ কাপুরের। পাশাপাশি দুজনের ছবি রেখে এরপরেই সিদ্ধান্তে আসে বলিউড, রাজ কাপুর ফিরে এসেছেন রণবীর-আলিয়ার কোলে। অনেকে আবার ঋষি কাপুরের চিবুকের আদল দেখেছেন তারকা দম্পতির মেয়ের মুখে। বেশ কিছুজন দাবি করেছেন, এ যে ছোট্ট করিনা কাপুর। একদম পিসির মতো দেখতে। করিনাও এমনই অপাপবিদ্ধ সৌন্দর্য আর নীল চোখ নিয়ে জন্মেছিলেন।  

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া