রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: কেমন আছেন তনুজা? হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন ‘প্রথম কদম ফুল’ নায়িকা?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ডিসেম্বর ২০২৩ ২২ : ৫০
জুহুর প্রথম সারির হাসপাতালের আইসিউইতে ভর্তি তনুজা সমর্থ। খবর ছড়াতেই উদ্বিগ্ন বলিউড। খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রবিবার রাতে ভর্তি করা হয় তাঁকে। সেখানে একদল চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সোমবার হাসপাতালসূত্রে জানানো হয়েছে, আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রবীণ অভিনেত্রী। এই স্থিতিশীলতা বজায় থাকলে কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে। এদিকে, সোমবার তনুজার নাতনি নাইশার একটি ভিডিও ভাইরাল। দিদা অসুস্থ অবস্থায় হাসপাতালে। নাইশা বছরশেষের উদযাপনে উড়ে গেলেন বিদেশে। তাই নিয়ে তুমুল চর্চা বলিউডে, সামাজিক পাতায়।

দিন কয়েক আগেও তিনি সুস্থ ছিলেন। ছোট মেয়ে তনিশা মুখোপাধ্যায়ের ‘ঝলক দিখলা যা’ রিয়্যালিটি শো নিয়ে কথা বলেছেন। মেয়ের গর্বে গর্বিত তিনি। রবিবার তনুজা সমর্থ আচমকাই গুরুতর অসুস্থ। খবর, বার্ধক্যজনিত সমস্যায় এই অসুস্থতার কারণ। জুহুর একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয় তাঁকে। আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, প্রবীণ অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল। বাংলা থেকে বলিউড— একটা সময় অবাধ গতিবিধি ছিল তাঁর। তনুজার বড় মেয়ে কাজল রুপোলি পর্দায় দাপুটে তারকা অভিনেত্রী।

পাঁচের দশকের জনপ্রিয় অভিনেত্রী শোভনা সমর্থের দুই কন্যা নূতন এবং তনুজা। মায়ের মতো তাঁরাও অভিনয়ে আসেন। ছ’য়ের দশকে নূতন ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। দেবানন্দ থেকে দিলীপকুমার হয়ে অমিতাভ বচ্চন— সবার সঙ্গে সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তনুজাও একই ভাবে ছবির দুনিয়ায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও একের পর এক হিট ছবি উপহার দেন। উত্তমকুমারের সঙ্গে তাঁর ‘দেয়ানেয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘রাজকুমারী’ কালজয়ী। ছবির প্রত্যেকটি গান আজও সঙ্গীতপ্রেমীদের প্রিয়। এছাড়াও তিনি অভিনয় করেন‘আদালত ও একটি মেয়ে’, ‘তিন ভুবনের পারে’, ‘প্রথম কদম ফুল’, ‘পিতাপুত্র’, ‘লাল কুঠী’তে। তনুজার শেষ কাজ পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘সোনার পাহাড়’। 

১৯৪৩-এর ২৩ সেপ্টেম্বর মুম্বইয়ে মহারাষ্ট্রীয় পরিবারে জন্মগ্রহণ তনুজার। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি ৮০ বছরে পা দিয়েছেন। সাল ১৯৫০-এ শিশুশিল্পী হিসেবে ‘হামারি বেটি’ ছবিতে আত্মপ্রকাশ। দেবানন্দ, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন-সহ হিন্দি ছবির দুনিয়ার প্রথম সারির সমস্ত তারকাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ঝুলিতে ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথী’, ‘খুদ্দার’-এর মতো অসংখ্য ছবি। কাজলের সঙ্গে বিয়ের সূত্রে প্রযোজক-অভিনেতা অজয় দেবগন তাঁর জামাই। ১৯৭৩ সালে প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের ছেলে সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তনুজা। অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন বলিউড। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া