শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০২ নভেম্বর ২০২৩ ০০ : ৩২
কিং খান এর আগে কোন ছবিতে পাঞ্জাবি সেজেছিলেন? উইকিপিডিয়া বলছে, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘রব নে বনাদি জোড়ি’, ‘দিলওয়ালে’ আর ‘বীরজারা’য়। অনুরাগীদের দাবি, সমস্ত ছবির ককটেল ‘ডানকি’। টিজার অনুযায়ী তিনি ‘হার্ডি’। তাঁর পরিবারের মোট পাঁচ সদস্য লন্ডন যাওয়ার স্বপ্নে বিভোর। এবং পাঞ্জাবি পরিবার মানেই সারাক্ষণ হুল্লোড়, হাসি-ঠাট্টা-তামাশা। কিন্তু এই পাঁচ সদস্যের একজনেরও স্বপ্নপূরণ হবে কি? সেই প্রশ্নের পাশাপাশি ঝলকে ফুটে উঠেছে, সীমান্ত, সন্ত্রাসবাদ, জাতীয়তাবাদ এবং জীবন সম্পর্কে গভীর মূল্যবোধ। রাজকুমার হিরানি তাঁর সব ছবিতে এভাবেই জীবনের গল্প বলেছেন। তা সে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লগে রহো মুন্না ভাই’ হোক বা ‘থ্রি ইডিয়েটস’। ‘ডানকি’ও যে সে পথেই এগোবে, সে বিষয়ে কারও সন্দেহ নেই।
একথা স্বীকার করেছেন খোদ শাহরুখ। নিজের ছবির আগাম সমালোচনা তিনি নিজেই করেছেন। বিবরণীতে লিখেছেন, ‘খুব সহজ-সরল মানুষের গল্প। যারা সোজা পথে নিজেদের স্বপ্নপূরণের স্বপ্ন দেখে।’ আরও দাবি, এক হৃদয়ছোঁয়া গল্পকারের গল্প এই ছবিতে। তিনি সেই ছবির একজন। এতেই তাঁর গর্বে বুক ভরে যাচ্ছে। আশা, দর্শকেরাও তাঁর সঙ্গে সেই গল্প শুনবেন। ছবিতে শাহরুখের আকর্ষণ তো আছেই। অনেক বছর পরে এই ছবিতে আবারও কিং খানের সঙ্গে সফল নেপথ্যশিল্পী সোনু নিগমের গাঁটছড়া। এছাড়াও, অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে তাপসী পান্নু, ভিকি কৌশল। এঁরা বাস্তবেও পাঞ্জাবি। সেই জায়গায় ব্যতিক্রমী পথে হেঁটেছেন ‘পাঠান’। তিনি খান হয়ে পাঞ্জাবির ভূমিকায়!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি