বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ইকো পার্কের তৃণমূল শিবির তৈরি, কাল থেকে নামবে মানুষের ঢল

Kaushik Roy | ০৮ মার্চ ২০২৪ ০২ : ২৭Kaushik Roy
বিভাস ভট্টাচার্য: যেন কোনও ময়দানবের ছোঁয়া। পাল্টে গিয়েছে ইকো পার্কের একটি অংশ। সার সার তাঁবু। ভেতরে ঢালাও কার্পেট পাতা। বনবন করে ঘোরার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে "স্ট্যান্ডিং ফ্যান"। ব্রিগেডে ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের "জনগর্জন" সভায় যোগ দিতে আসা কর্মী ও সমর্থকদের জন্য কলকাতায় যে কটি থাকার ব্যবস্থা হয়েছে এই জায়গাটি তার অন্যতম। মূলত উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তাদের জন্যই ইকো পার্কে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকেই যেখানে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা।

প্রায় ৩ লক্ষ বর্গ ফুট জায়গায় এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ইকো পার্কে উপস্থিত বিধাননগরের এক তৃণমূল কংগ্রেস নেতা। যেখানে থাকতে পারবেন ৩৫ হাজারের কাছাকাছি লোক। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা,‌ এক একটি তাঁবুর গায়ে লেখা আছে। যে যেই জায়গার বাসিন্দা সে সেই তাঁবুতে থাকবে। কিছুটা দূরে বিরাট বড় অস্থায়ী রান্নাঘর। যেখানে তৈরি হচ্ছে কর্মী-সমর্থকদের জন্য খাবার। মেনুতে থাকছে ভাত, ডিম, বাঁধাকপির তরকারি। আয়োজকদের পক্ষে রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, "সাধারণ মেনুর ব্যবস্থা করা হয়েছে। তবে খাবার পাওয়া যাবে সবসময়। কারণ, উত্তরবঙ্গ থেকে এক একটি ট্রেন ঢুকবে এক এক সময়ে।"

আপৎকালীন পরিস্থিতির কথা ভেবে তৈরি হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি ডা. নির্মল মাজি জানিয়েছেন, "ইকো পার্কে সবসময়ই তিনটি অ্যাম্বুল্যান্স থাকবে। অন্যান্য শিবিরের মতো এখানেও থাকবেন চিকিৎসকদের একটি দল এবং তাঁদের সহযোগী নার্স ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্যরা। হাতের কাছে রাখা হয়েছে জ্বর, মাথাব্যাথা, পেটের অসুখ বা ছোটখাট দুর্ঘটনা সামাল দেওয়ার মতো ওষুধপত্র।" খোলা হয়েছে অনুসন্ধান কাউন্টার। যেখানে থাকবেন তৃণমূল স্বেচ্ছাসেবকরা। শুক্রবার রাত থেকেই কর্মী-সমর্থকদের ভিড়ে ইকো পার্ক গমগম করবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব‌।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া