মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | RTI : সরকার, নির্বাচন কমিশনের আরটিআই পোর্টালে সমস্যা

Sumit | ০৮ মার্চ ২০২৪ ২৩ : ৪৪Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য,দিল্লি: আপাতকালীন রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ কেন্দ্রীয় সরকারের আরটিআই পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সরকারের তরফে প্রশ্ন চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করা হয়। ফলে আপাতত ব্যাহত আরটিআই আবেদন। অন্যদিকে একইভাবে নির্বাচন কমিশনেরও আরটিআই ওয়েবসাইটে কিছু সমস্যা তৈরি হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞ করণ সাইনি বিষয়টি প্রথম জানিয়েছেন টেক ক্রাঞ্চ নামে একটি প্রযুক্তিগত ওয়েবসাইটকে। সেখান থেকেই খবর ছড়িয়ে পড়ে।
সমস্যাটির দ্রুত সমাধানের জন্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম বা সিইআরটি নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সমস্য দূর করা হয়েছে বলে দাবি সিইআরটির। যদিও কিছু সমস্যা রয়েছে গিয়েছে। নির্বাচন কমিশনের আরটিআই পোর্টালে ফি দিতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে আরটিআই আবেদন করা যাচ্ছে এবং ফি জমা দেওয়াও গেলেও শুধুমাত্র নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট, ডেবিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়ার বিষয়টি সীমাবদ্ধ রাখা হয়েছে। বাকি যে সমস্ত অনলাইন টাকা ট্রান্সফারের প্লাটফর্মগুলি রয়েছে, সেগুলির মাধ্যমে ফি দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে সক্ষম হলেও, নিজের আবেদনের স্থিতি জানা যাচ্ছে না। আবেদনের স্থিতি জানতে গেলেই ওয়েবসাইটে দেখানো হচ্ছে, সমস্যা রয়েছে, কয়েক মিনিটের মধ্যে ঠিক করা হবে। যদিও প্রায় এক সপ্তাহ ধরেই এই পরিস্থিতি চলছে।
আরটিআই অলাইন পোর্টালটির দায়িত্বে থাকে কর্মিবর্গ মন্ত্রক। যে সংস্থা বিষয়টি রক্ষণাবেক্ষণ করে তাদের তরফে জানানো হয়েছে এই ধরণের কোনও খবর তাদের কাছে নেই। তবে সরকারের তরফে জানানো হয়েছে, আরটিআই আবেদন জমা দিতে কোনও সমস্যা হবে না নাগরিকদের। কেন্দ্রীয় সরকারের আরটিআই আবেদনের সমস্যা নতুন নয়। ২০২৩ সালের আগষ্টে জানা যায়, ২০২২ সালের আগে যে সমস্ত আবেদন জমা হয়েছে, সেগুলি নিখোঁজ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া