রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Women's Day: সংসারের হাল ফেরাতে সংসার কাঁধে নিয়েই ঘোরেন ওঁরা

Riya Patra | ০৮ মার্চ ২০২৪ ২০ : ৪৪Riya Patra
রিয়া পাত্র 
ওঁরা ঘর দোর সামলান, সংসারের কাঁথা থেকে মাদুর, চালের বস্তা থেকে ছেলে মেয়ের শাক-ভাত, আগলে রাখেন। একই সঙ্গে মেলায় বসে বোনেন ঝুড়ি-ধামা। কারও কোলে এক শিশু, পাশে শুয়ে আরেকজন। কারও বয়স পেরিয়েছে ৫০, কোমরে ব্যথা, চোখে ছানি, তার মাঝেই ঘাড় নিচু করে কাজ করে চলেছেন। শহর বা মফঃস্বলের যে কোনও হস্তশিল্পের মেলায় গেলেই তাঁদের দেখা মিলবে। যেমন বহরমপুরের সরস্বতী, কিম্বা করিমপুরের পুতুল। সংসারের হাল ফেরাতে সংসার কাঁধে নিয়েই ঘোরেন ওঁরা। সঙ্গে থাকে বাঁশ, বেত, কাটারি, দা, ঝুড়ি, রং, কাপড় আর কোলের সন্তান।

দক্ষিণ দিনাজপুরের যমুনা বৈশ্য, বিয়ের আগে বাড়িতে কাঠের কাজ করতে দেখতেন বাবা-কাকাদের। মাঝে মাঝে হাত মেলাতেন। বিয়ের পর স্বামীর সঙ্গে হাত মিলিয়েছেন। বানান ফুলদানি, মুখোশ, ল্যাম্পশেড। সঙ্গে সামলাচ্ছেন তিন ছেলেকে। একজনের বয়স ১৭, একজন পড়ে ষষ্ঠ শ্রেণীতে, একজন এখনও প্রাইমারির গন্ডি পেরোয়নি। পরের দুজন তাঁর সঙ্গে সঙ্গেই ঘোরে জেলায় জেলায়। ষষ্ঠ শ্রেণী পাশ যমুনা কাজের সঙ্গে সঙ্গে সামলাচ্ছেন পরিবার। মেলায় মেলায় যাচ্ছেন হাতের কাজ নিয়ে। শহরের লোকেরা কাজ দেখে মুগ্ধ হলে তাঁর ভাল লাগে। কিন্তু চান, তাঁর ছেলেরা যেন লেখাপড়া করে অন্য কিছু করতে পারে। বহরমপুরের মালা শুধু মেয়ে নয়, নাতনিকেও সঙ্গে এনেছেন। মেয়ে তাঁর সঙ্গে ঝুড়ি বুনছেন, মায়ের দেখাদেখি বছর চারেকের শিশু পাশে পড়ে থাকা কাটারিতে হাত দেয়। বাচ্চা কোলে মেলায় মেলায় ঘুরতে সমস্যা অনেক তো? প্রশ্নের জবাবে হেসে জানালেন, ‘অসুবিধা তো হয়, তবে আমরা এভাবেই অভ্যস্ত। বাড়িতে থাকলে আমরা ঘরে বসে কাজ করি।‘ টুম্পা যেমন মেলার দিনগুলোতে মেয়েকে সঙ্গে নেন না। তাঁর একটাই কথা, ‘ওরা একটু লেখাপড়া শিখুক।‘ টুম্পা ব্যাধ এখনও স্বপ্ন দেখেন, ঝুড়ি বোনার পাশাপাশি অন্য কিছু করবেন। বছর ৩০-এর মাম্পি ছোট থেকেই এই কাজ করছেন। পরীক্ষার জন্য আগের মেলায় ছেলে-মেয়েকে আনতে পারেননি। ঝুড়ি, পাখা তৈরি করতে করতে মাঝে মাঝে মন চলে যায় গাঁয়ের ঘরে। ফোন করে খোঁজ নেন, সবাই কেমন আছে। নবম শ্রেণীর আলপনা বাবা-মা-কাকিমার মতো ঝুড়ি বানালেও, সে স্বপ্ন দেখে কলেজে পড়বে, অফিসে যাবে একদিন। কাজ করতে করতেই নিচু স্বরে জানাল, ‘পড়াশোনায় ক্ষতি হয়, তবু কাজ করতেই হয়, তার মাঝেই পড়ি। স্কুল কামাই হয়, বন্ধুদের থেকে পড়া বুঝে নিই‘। নদীয়ার মিতালির ছেলে-মেয়ে দু’ জনেই খুব ছোট। তাদের একজন কোলের থেকে নামতেই চায় না, তাকে কোলে নিয়েই কাজ করতে হয়, মেয়েটা ক্লান্ত হয়ে মায়ের আঁচল জড়িয়ে ঘুমিয়ে পড়ে মেলাতেই। এরকম আরও অনেকে আসেন, কেউ আঁকেন পটচিত্র, কেউ বানান মাটির জিনিস। এভাবেই পেরোয় মেলা। শেষ হলে ঘরে ফেরা, যাযাবর সংসার নামিয়ে রাখা গেরস্থের মেঝেয়। তারপর আবার মেলা, আবার কাঁধে সংসার তুলে পথ চলা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া